হালাল সনদ পেল কই তে বাংলাদেশ, স্বাদে বাড়ল আস্থা

· Prothom Alo

বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ অর্জন করেছে হালাল সনদ। গ্রাহকদের জন্য মান, স্বচ্ছতা ও আস্থাকে আরও গুরুত্ব দেওয়ার ধারাবাহিকতায় এই স্বীকৃতি ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

বাংলাদেশে খাদ্য, পণ্য ও ফার্মাসিউটিক্যালসের হালাল সনদ দেওয়ার দায়িত্ব পালন করে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগ। প্রয়োজনীয় নথি ও পণ্যের উপকরণ যাচাইসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এই সনদ দেওয়া হয়।

Visit sport-tr.bet for more information.

তাইওয়ান থেকে যাত্রা শুরু করা কই তে বাংলাদেশ চা-ভিত্তিক পানীয় ও বাবল টি সংস্কৃতির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বাংলাদেশে ভোক্তাদের জন্য প্রিমিয়াম চা, সিগনেচার বেভারেজ ও গোল্ডেন বাবলসের মাধ্যমে আলাদা পানীয়র এক অনন্য স্বাদের অভিজ্ঞতা তৈরি করেছে ব্র্যান্ডটি।

একটি পানীয়ের স্বাদ শুধু উপকরণের ওপর নির্ভর করে না। চা তৈরির পদ্ধতি, মিষ্টতার মাত্রা, তাপমাত্রা, বরফ ও পরিবেশন সব কিছুই গুরুত্বপূর্ণ। কই তে বাংলাদেশ-এর পানীয় তৈরিতেও এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।

নতুন হালাল সনদ গ্রাহকদের জন্য যুক্ত করছে বাড়তি নিশ্চয়তা। বাংলাদেশে খাবার ও পানীয় নির্বাচনের ক্ষেত্রে হালাল মানদণ্ড গুরুত্বপূর্ণ হওয়ায় এই স্বীকৃতি ভোক্তাদের আস্থা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ।

স্থানীয় ভোক্তাদের জন্য কই তে বাংলাদেশ-এর মেনুতে রয়েছে হোজিচা ও ব্ল্যাক সেসামি সিরিজের মতো সুস্বাদু পানীয়। ঢাকার গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি ও সেন্টারপয়েন্টে রয়েছে কই তে বাংলাদেশ–এর আউটলেট।

শহুরে জীবনে চা ও বেভারেজ এখন শুধু পানীয় নয়, আড্ডা, কাজের বিরতি কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তেরও অংশ হয়ে উঠেছে। সেই পরিবর্তনশীল সংস্কৃতির সঙ্গে এগিয়ে চলার পাশাপাশি হালাল সনদ কই তে বাংলাদেশ-এর জন্য যোগ করেছে আরও একটি গুরুত্বপূর্ণ আস্থার দিক।

স্বাদ, মান ও গ্রাহক আস্থার এই সমন্বয়ই ব্র্যান্ডটির বাংলাদেশযাত্রায় নতুন অভিজ্ঞতা যোগ করছে। কেননা বাংলাদেশের পরিবর্তনশীল বেভারেজ সংস্কৃতিতে ভোক্তারা এখন শুধু স্বাদ বা পরিবেশনের দিকে নয়, বরং একটি পণ্যের উপকরণ, প্রস্তুত প্রক্রিয়া ও মানদণ্ডের বিষয়েও সচেতন। বিশেষ করে প্রিমিয়াম বেভারেজের ক্ষেত্রে একটি ভালো অভিজ্ঞতা শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

ছবি: কই তে বাংলাদেশ

Read full story at source