গ্যাসের সরবরাহ আবার কমেছে
· Prothom Alo

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ কমেছে। দীর্ঘ দুই মাস পর গত ১৬ আগস্ট থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছিল, যা আজ আবার বিঘ্নিত হলো। গতকাল ২৬০ কোটি ঘনফুট সরবরাহ হলেও আজ সন্ধ্যায় তা ২২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা করছে পেট্রোবাংলা। দেশে সরবরাহ করা গ্যাসের ৩৫-৪০ শতাংশ আসে এলএনজি থেকে।
Visit sportnewz.click for more information.