বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

· Prothom Alo

নদীর হাওয়ায় ঘেরা প্রান্তিক জীবনে কৈশোরের সংকোচ ও অজ্ঞতা ভেঙে ডানা মেলল আত্মবিশ্বাসের এক নতুন সুর। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা’-য় অনুষ্ঠিত হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি। লক্ষ্মীপুরের মজু-চৌধুরীর হাটে নদীতে ভাসমান বেদে সম্প্রদায়ের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এ সব ন্যাপকিন বিতরণ করা হয়।

Visit afsport.lat for more information.

অনুষ্ঠানে নদীঘেঁষা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক পরিবর্তন, পরিচ্ছন্নতা এবং সুস্থ থাকার বিভিন্ন সহজ উপায় সহজ-সাবলীল ভাষায় তুলে ধরেন শিক্ষকেরা। ভয় আর লজ্জার দেয়াল ভেঙে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয়, তা নিয়ে প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা হয়।

কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ।

আলোচনা শেষে স্কয়ার টয়লেট্রিজের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় এই উপহার পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে ওঠে নিশ্চিন্ত স্বস্তি আর আনন্দের হাসি।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, সঠিক সচেতনতার অভাবে কৈশোরে কোনো মেয়ে যেন পিছিয়ে না পড়ে। শিক্ষার্থীদের সুস্থতা, নিরাপত্তা ও আত্মবিশ্বাস বজায় রাখতে ভবিষ্যতেও এমন নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।

Read full story at source