৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা
· Prothom Alo

চলতি বছরের নোবেল পুরস্কারের পর্দা উঠবে ৫ অক্টোবর, সোমবার থেকে। বিজ্ঞানে আগ্রহী গোটা পৃথিবীর সাধারণ মানুষই শুধু নন, বাঘা বাঘা বিজ্ঞানীরাও এই পুরস্কারটির জন্য অপেক্ষা করেন অধীর আগ্রহে। তবে বিজ্ঞানের তিনটি ছাড়াও আরও তিন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য ও শান্তি—এই ছয়টি বিষয়ের সর্বোচ্চ সম্মাননা বলে মনে করা হয় নোবেলকে।
এরচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কার আছে আরও বেশ কটি। কিন্তু এত বড় সম্মান বলে বিবেচনা করা হয় না আর কোনোটিকেই। রসিকতা করে তাই অনেকে বলেন, অক্টোবর মাসে বিজ্ঞানীদের মেজাজ বেশ খিটখিটে থাকে। যাঁরা পান, তাঁরা যেমন ভেসে যান বাঁধভাঙা উচ্ছ্বাসে, তেমনি হারানোর বেদনাতেও ছেয়ে যায় অনেকের মন।
Visit saltysenoritaaz.com for more information.
সব অপেক্ষার সমাপ্তি হবে ৫-৭ অক্টোবরের মধ্যে। আর বিজ্ঞানের তিনটি নোবেলই ঘোষণা করা হবে সবার আগে।
আগামী ৫ অক্টোবর, সোমবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৩০ মিনিটে জানা যাবে এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। পরদিন ৬ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। আর রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৭ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে।
কোয়ান্টাম-সীমা ছাড়িয়ে, বড় পরিসরে টানেলিং গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল জয়প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৬ সালে তা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে। অর্থাৎ প্রতি পুরস্কারে ১০ লাখ ক্রোনা বা প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টিয়ারনে জানিয়েছেন, ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এই অর্থ বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে পুরস্কারের আর্থিক মূল্য দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়। ২০২৪ ও ২০২৫ সালে এতে আর কোনো পরিবর্তন আসেনি। ২০২৬ সালে আবার ১০ লাখ সুইডিশ ক্রোনা বাড়ানো হলো।
যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ ৮ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকার বেশি!
বিজ্ঞানে নোবেল নিয়ে প্রতিবছরের মতো এ বছরও বিজ্ঞানচিন্তা অনলাইনে থাকছে বিশেষ আয়োজন। জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট (bigganchinta.com) ও ফেসবুক পেজ এবং গ্রুপে।
দেহের রোগ প্রতিরোধতন্ত্র নিয়ন্ত্রণের রহস্য আবিষ্কার করে তিন বিজ্ঞানীর নোবেল জয়