সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit afrikasportnews.co.za for more information.
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সইয়ের ছবিটি পোস্ট করেছে বিএনপির মিডিয়া সেলবেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন। বিস্তারিত পড়ুন...
‘দুই শতাব্দী’ আগের কাবিননামায় কনের তিন শর্ত
জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে এই কাবিননামাজাতীয় জাদুঘরের তৃতীয় তলায় ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের ৩৩ নম্বর গ্যালারি। কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে একজন দর্শনার্থী আরেকজনকে দেখাচ্ছেন পুরোনো একটি দলিল। কেউ ঝুঁকে পড়ছেন, কেউ পড়ার চেষ্টা করছেন ফারসি অক্ষরগুলো। বিবর্ণ কাগজে কী লেখা আছে, তা জানতে কৌতূহলী তাঁরা। বিস্তারিত পড়ুন...
হরমুজ সাত দিনের মধ্যে খুলতে প্রস্তাব ইরানের, কী বলছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) চলাকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ২৫ সেপ্টেম্বর ২০২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। নিউইয়র্কে সাংবাদিকদের আরাগচি বলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হলে এটি করা সম্ভব। তিনি বলেন, এসব শর্ত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ
বাংলাদেশ ক্রিকেট দলএশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের এ লড়াইয়ে লিটন দাসের দল খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া। বিস্তারিত পড়ুন...
এক সিনেমার পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক
‘স্বদেশ’ সিনেমায় গায়েত্রী। আইএমডিবিএকটি সিনেমাই তাঁকে বলিউডে পরিচিত করে দিয়েছিল। সেই সিনেমায় নায়ক শাহরুখ খান। পরিচালক আশুতোষ গোয়ারিকর। ছবির নাম ‘স্বদেশ’। ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে গীতার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন গায়ত্রী জোশি। বিস্তারিত পড়ুন...