দুটি ঘটনাতেই বিএনপির কর্মীদের যুক্ত থাকার অভিযোগ, বিচার চাইল গণসংহতি
· Prothom Alo

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলার তদন্ত ও বিচার দাবি করেছে ক্ষমতাসীন বিএনপি জোটের অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলন।
Visit newsbetting.bond for more information.
দলটি বলেছে, দুই জায়গাতেই একদল লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করে পুরো স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। রাজধানীতে এভাবে সংঘবদ্ধ আক্রমণের ঘটনা জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ইতিমধ্যে দুটি ঘটনাতেই বিএনপির কর্মীদের যুক্ত থাকার অভিযোগ এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
আজ রোববার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। তাঁদের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলের ডিজিটাল ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার দায়ে জবাবদিহি নিশ্চিত ও পুলিশ প্রশাসন সংস্কারে কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা চলাকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন তারা কাউকে আটক করল না, তা নিয়ে পুলিশকে জবাবদিহি করতে হবে। পরে কিছু ভাসমান ব্যক্তিকে আটক করা হলেও এখন পর্যন্ত ঘটনার নির্দেশদাতা এবং পুলিশের গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়নি।
ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে গণসংহতি আন্দোলনের দুই শীর্ষ নেতা বলেছেন, রাজধানীতে এভাবে সংঘবদ্ধ আক্রমণের ঘটনা জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
অবিলম্বে দুটি ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।