অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগে
· Prothom Alo

ছবি তোলা, টিকটক তৈরির সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা। পরে ছবি তোলার কথা বলে অপ্রতিমকে নেওয়া হয় লালমাই পাহাড়ে। সেখানে তার হাত থেকে আইফোন নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে কোদালের হাতল দিয়ে আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে। কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন বর্ণনা উঠে এসেছে।
Visit asg-reflektory.pl for more information.