পাঠকের ছবি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit sportbet.rodeo for more information.

কোথাও কেউ নেই। শূন্যতাই নিয়তি সবখানে। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা ঘাস মাঠে নরম বিকেলে একদল শিশু অমলিন শৈশব রচনায় ব্যস্ত। সিডনি ফিল্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাঅনেক দিন পর চোখে পড়ল হাতে ঘোরানো জাঁতা। আগে গ্রামের মানুষ জাঁতায় গম ও ডাল পেষাই করত। কিন্তু আধুনিক কল আসার সঙ্গে সঙ্গেই জাঁতা গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে। তবে গ্রামের কিছু শৌখিন মানুষের ঘরে এখনো জাঁতা দেখা যায়। ছবিটি মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের বাবুল মাস্টারের বাড়ি থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তোলা হয়েছেউজ্জ্বল হলুদ রঙের ফুলটির নাম চন্দ্রপ্রভা। বাংলাদেশে এটি সোনাপাতি ফুল বা হলুদ টেকোমা নামেও বেশ পরিচিত। বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে এই ফুল বেশি ফুটতে দেখা যায়। অর্ঘ্য ভাস্কর্যের বাগান, সায়েন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬তুরাগের শান্ত জলরাশি আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিশাল কাঠামোর পাশ ঘেঁষে ট্রলারে ভেসে বেড়াচ্ছেন একদল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। কেউ বসেছেন ট্রলারের ভেতরে, আবার কেউবা উঠেছেন ছাদে। পড়াশোনার একঘেয়েমি ভুলে ক্লাসের ফাঁকে নদীর খোলা হাওয়ায় এভাবেই নিজেদের সতেজ করে নিচ্ছেন তাঁরারাতের আলোয় ঝলমল করছে সরকারি চাকরিজীবীদের জন্য বানানো আবাসিক এলাকা। ভেতরের পুকুর যেন সেই স্নিগ্ধতা আরও বাড়িয়ে তুলেছে। টোলারবাগ, মিরপুর, ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ দেয়ালের ওপর বসে শিশুটি খেলছে, তার হাতে দামি খেলনা নেই, নেই কোনো নিরাপদ শৈশবের ঠিকানা। তবু তার চোখে খেলার আনন্দ, মুখে নিষ্পাপ হাসি। আমরা চারপাশে কত সুন্দর ভবন বানাই, কত আলো জ্বালাই, কত উৎসব করি; অথচ সেই আলোর নিচেই কোনো কোনো শিশুর শৈশব অন্ধকারে পড়ে থাকেমেট্রোরেলের ব্রিজের রেলিংয়ে বৃষ্টির সময় জমে থাকা পানি দেখতে সত্যিই চমৎকার। রাজধানীর ফার্মগেট থেকে সম্প্রতি তোলারেলপথ। বানানী, ঢাকা রাজধানীর কলেজ গেট শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পদচারী–সেতুটি এভাবেই ভাসমান জনগোষ্ঠী ও ছিন্নমূলদের দখলে। দিন–রাত ২৪ ঘণ্টা পদচারী-সেতুটির ওপরে এভাবেই বিছানা পাতা থাকে। বিষয়টি দেখার যেন কেউ নেই। কর্তৃপক্ষের কোনোভাবেই যেন টনক নড়ছে না। ছবিটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ কলেজ গেট পদচারী-সেতু থেকে তোলা হয়েছে

Read full story at source