সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ
· Prothom Alo

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করা এবং সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
Visit sportbet.rodeo for more information.
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বৈঠকে কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে কাজ করবে।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২৫টি দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আবদুল বাতেন অংশ নেন।