সাক্ষাৎকারে মিথ্যা না বলতে ভিসাপ্রার্থীদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস
· Prothom Alo
সাক্ষাৎকারের সময় মার্কিন ভিসাপ্রার্থীদের মিথ্যা না বলার বিষয়ে সতর্ক করে দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
আজ শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
Visit afrikasportnews.co.za for more information.
সতর্কবার্তায় বলা হয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা বললে সংশ্লিষ্ট ভিসাপ্রার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের উদ্দেশে পোস্টে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত।’
এই প্রেক্ষাপটে পোস্টে ভিসাপ্রার্থীদের সতর্ক করে বলা হয়, ‘তাই সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।’