শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভাইভার সংশোধিত শিডিউল প্রকাশ

· Prothom Alo

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভাইভার সংশোধিত শিডিউল প্রকাশ করেছে। এক দিনে মোট ১২টি ভাইভা বোর্ড রাখা হয়েছে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রতিদিন মোট ৪২০ প্রার্থীর ভাইভা নেওয়া হবে। ১৫ অক্টোবর থেকে এ ভাইভা শুরু হবে। আজ রোববার এনটিআরসিএ এই শিডিউল প্রকাশ করে।

দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়

শিডিউল অনুযায়ী, প্রতিটি বোর্ডে দুটি গ্রুপ রাখা হয়েছে। এর মধ্যে একটি গ্রুপে ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন। ফলে প্রতি বোর্ডে মোট ৩৫ প্রার্থীর ভাইভা নেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা এবং বেলা ২টায় ১৭ ও ১৮ জনের দুটি করে গ্রুপে ১২টি বোর্ডে ভাইভা নেওয়া হবে। পরবর্তী দিনগুলোর সূচিতেও একই কাঠামো অনুসরণ করা হবে।

Visit somethingsdifferent.biz for more information.

এর আগে এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ১৫ অক্টোবর সকাল ৯টায় শুরু হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

*ভাইভার শিডিউল দেখুন এখানে

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে

Read full story at source