একঝলক (০৫অক্টোবর ২০২৬)

· Prothom Alo

হলুদ কান্না ফুল, বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত ফোটে এ ফুল। চেলছড়া, রাঙামাটি, ৫ অক্টোবরআগেভাগেই শুরু হয়েছে খেজুরের রস বিক্রি। সকালে গ্রাম থেকে রস সংগ্রহ করে শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ৫ অক্টোবরগ্রামীণ পাকা সড়ক ধরে ভ্যানে ধান নিয়ে হাটে যাচ্ছেন কয়েকজন। তেলিহাটা, গাবতলী, বগুড়া, ৫ অক্টোবরপাকা আউশ ধান কাটায় ব্যস্ত কৃষক। তেলিহাটা, গাবতলী, বগুড়া, ৫ অক্টোবরহরীতকীর গাছে থোকায় থোকায় ফল। বনৌষধি হিসেবে পরিচিত এ ফলের চাহিদাও রয়েছে বেশ। কাটাছড়ি, রাঙামাটি, ৫ অক্টোবরবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রংপুর নগরে শোভাযাত্রা। কাছারিবাজার, রংপুর, ৫ অক্টোবরবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। কোর্ট বিল্ডিং এলাকা, রাঙামাটি, ৫ অক্টোবরপোশাকের ওপর বসে পিকআপযোগে হোমনা বাজারে যাচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। দাউদকান্দি, কুমিল্লা, ৫ অক্টোবর

Visit saltysenoritaaz.com for more information.

Read full story at source