মদনপুর আলোর পাঠশালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

· Prothom Alo

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কার্যক্রম চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে জমা পানি অপসারণ করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, বিদ্যালয় ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবাইকে মশার বংশবিস্তার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা।

Visit biznow.biz for more information.

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল বিদ্যালয় নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশও সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, একটি পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে। তাই সরকারি এই উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Read full story at source