কোস্টগার্ডে ৩৮ পদে চাকরি, আবেদন শুরু ১১ অক্টোবর

· Prothom Alo

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘বাংলাদেশ কোস্টগার্ড’ অসামরিক জনবলের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। অনলাইনে ১১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

Visit sportbet.reviews for more information.

১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

৫টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

ইউডিএ/কম্পিউটার অপারেটর

৩টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান।

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা

অটোমেকানিক

২টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।

ড্রাইভার

২৫টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

অফিস সহায়ক

১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা

৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১৩ থেকে ১৬ নম্বর গ্রেডের পদের জন্য ১১২ টাকা এবং ১৭ থেকে ২০ নম্বর গ্রেডের পদের জন্য ৫৬ টাকা নির্ধারিত সময়ে অনলাইনে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সব পদের ফি ৫৬ টাকা।

অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬ (সকাল ১০টা)

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ (বিকাল ৫টা)

Read full story at source