বোল্ড বডিস্যুট আর ব্লেজারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
· Prothom Alo

কালো বডিস্যুট, ওভারসাইজড ব্লেজার আর স্ট্র্যাপি হিলে আধুনিক ও বোল্ড পার্টি লুকে ধরা দিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
Visit sport-newz.biz for more information.
কালো পোশাকেই তৈরি করা যায় ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্ট। অভিনেত্রী নুসরাত ফারিয়ার এই লুকেও রয়েছে আধুনিক ও বোল্ড ফ্যাশনের ছাপ। কালো বডিস্যুট, ওভারসাইজড ব্লেজার আর স্ট্র্যাপি হিলের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে স্মার্ট ও আকর্ষণীয় আবহ।নুসরাতের পোশাকের মূল আকর্ষণ কালো বডিস্যুট। এর গভীর ভি-নেক নেকলাইন পোশাকে যোগ করেছে সাহসী আবেদন। এর ওপর এক পাশে কাঁধে ফেলে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার পরেছেন তিনি। ব্লেজারের ঢিলেঢালা ফিটে ফরমাল পোশাকের সঙ্গে মিশেছে পার্টি লুকের আবহ। সঙ্গে জুটি হয়েছে স্বচ্ছ কালো স্টকিংস। পায়ে স্টোন বসানো কালো স্ট্র্যাপি হিল। জুতার ঝলমলে অলংকরণ মোনোক্রম সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। নুসরাতের মেকআপেও রয়েছে গ্ল্যামারের ছোঁয়া। চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। গাঢ় আইলাইনার, চোখের পাতায় শিমারি আভা, ঘন মাসকারা আর পরিপাটি ভ্রুতে ফুটে উঠেছে চোখের আবেদন। ঠোঁটে শোভা বাড়িয়েছে উষ্ণ বাদামি রঙের লিপকালার।চুল এক পাশে সিঁথি করে স্টাইল করেছেন তিনি। সামনের একটি অংশকে সুন্দর সফট ওয়েভ বা কার্ল করে মুখের একপাশ দিয়ে ছেড়ে রেখেছেন , যা তাঁর ফেস-কাটিংকে খুব সুন্দরভাবে হাইলাইট করছে। এই সাজে বাড়তি গয়না এড়িয়ে শুধু কানে বড় হুপ দুল পরেছেন নুসরাত। কালো পোশাকের কাট, ব্লেজারের ঢিলেঢালা ফিট, ঝলমলে হিল আর গ্ল্যামারাস মেকআপ—সব মিলিয়ে তাঁর এই লুক হয়ে উঠেছে আধুনিক পার্টি ফ্যাশনের একটি আকর্ষণীয় উদাহরণ। তাঁর এই বোল্ড ও মোনোক্রম পার্টি লুক নজড় কেড়েছে ফ্যাশনিস্তা ভক্তদের