যোগদানের ৫ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি, কোন কোন বিতর্কে জড়ালেন তিনি

· Prothom Alo

তুমুল বিতর্কের মুখে চাকরিই হারালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে যোগ দেওয়ার মাত্র পাঁচদিনের মাথায় তাঁর চাকরি হারানোর খবর এল।

Visit h-doctor.club for more information.

এ বিষয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচদিনের মাথায় প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কেটি জাকারাইয়া, গতকাল শুক্রবার হোয়াইট হাউস এ খবর নিশ্চিত করেছে।

প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল বেশ নিষ্প্রভ। এ ছাড়া নিজের ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়। কয়েক দিনের মধ্যে এত বিতর্কে জড়ানোয় কেটির হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার বিষয়টি অনুমান করা হচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, তিনি প্রেস সেক্রেটারি কেটিকে তাঁর পদ ছেড়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। তখনো কেটির পদত্যাগের খবর ছড়িয়ে পড়েনি।

ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে (কেটি) বলেছিলাম, আপনি যদি না চান, তাহলে এ কাজ করার দরকার নেই। সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।’

সাংবাদিকেরা সেখানে মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। আর এতেই গুবলেট পাকিয়ে ফেলেন কেটি। এমনকি সংবাদ সম্মেলনে নিজের স্বামীর কথা বলতে গিয়ে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে ফেলেন তিনি। এতে তাঁকে ব্যাপক হাসির পাত্র হতে হয়।

এ সময় ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো কেটির সঙ্গে ‘বেশ খারাপ আচরণ’ করছে।

হোয়াইট হাউসে গত মঙ্গলবার প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন কেটি। তাঁর ওই সংবাদ সম্মেলনের স্থায়িত্ব ছিল ১৫ মিনিটেরও কম। সাংবাদিকেরা সেখানে মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। আর এতেই গুবলেট পাকিয়ে ফেলেন কেটি। এমনকি সংবাদ সম্মেলনে নিজের স্বামীর কথা বলতে গিয়ে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে ফেলেন তিনি। এতে তাঁকে ব্যাপক হাসির পাত্র হতে হয়।

বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে ‘অ্যাটর্নি’ পরিচয় দেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

পরের কয়েকটা দিন নিজের পক্ষে সাফাই দিতে হয়েছে কেটিকে। প্রেস সেক্রেটারির পদে যোগ্যতা আর প্রস্তুতি নিয়ে কেটিকে বিভিন্ন সংবাদমাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এসবের মাঝে কেটির ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়ে শুরু হয় বিতর্ক। তিনি ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এমনকি অ্যাটর্নি পরিচয় ব্যবহার না করার পরামর্শ পাওয়ার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেন। গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা অন্তত ১৫টি পোস্টে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টআমি তাঁকে (কেটি) বলেছিলাম, আপনি যদি না চান, তাহলে এ কাজ করার দরকার নেই। সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।

২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ট্রাম্পের নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব পোস্ট প্রকাশ করা হয়। এর মধ্যে ফক্স নিউজের শিরোনাম ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন অনুষ্ঠানের পোস্ট ছিল। এসব পোস্টে কেটিকে ‘অ্যাটর্নি’ বলা হয়েছিল এবং তিনি সেগুলো নিজের অনুসারীদের কাছে বারবার শেয়ার করেন।

এসব পোস্টের অন্তত একটি পরে মুছে ফেলা হয়েছে। সিএনএনের পর্যালোচনা করা পোস্টে দেখা যায়, দুই প্ল্যাটফর্মে কেটি জাকারাইয়া এ পরিচয়সংবলিত আধেয় (কনটেন্ট) ছড়িয়ে দিয়েছেন। সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি পর্যালোচনা করে সিএনএন আরও দেখেছে, টেলিভিশন ও পডকাস্টে তিনি নিজেকেও একাধিকবার আইনজীবী বলেছেন।

এ সবকিছুর কারণে ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির কারুসো স্কুল অব ল থেকে স্নাতক হওয়ার পর কেটি নিজের আইনি যোগ্যতা জনসমক্ষে কীভাবে তুলে ধরেছেন, তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

গতকাল দুপুরে ট্রাম্প নিজেই কেটির বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। কয়েক ঘণ্টা পর জানা যায়, প্রেস সেক্রেটারির পদ ছেড়ে দিচ্ছেন এই নারী।

হাকিম জেফ্রিস, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতাহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিদায় নিয়েছেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উগ্রপন্থীরা ক্রমেই ভেঙে পড়ছেন।

নভেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—সেটা নির্বারিত হবে এ নির্বাচনে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উত্তপ্ত হয়ে উঠছে মার্কিন রাজনীতির হাওয়াও।

এমন সময়ে নতুন প্রেস সেক্রেটারির মাত্র পাঁচদিনের মাথায় আকস্মিক চাকরি যাওয়ার ঘটনা ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের ব্যর্থতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন ডেমোক্র্যাটরা।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফ্রিস এক্সে লিখেছেন, ‘‘হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিদায় নিয়েছেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উগ্রপন্থীরা ক্রমেই ভেঙে পড়ছে।’’

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন

৪২ বছর বয়সী কেটি একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে তিনি রিপাবলিকান পার্টির রাজনীতিতে যুক্ত।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, ১৩ অক্টোবর ২০২৬

রাজনৈতিক জীবনের শুরুতে রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে করেছেন কেটি। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।

গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি জাকারাইয়া। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে (ডিএইচএস) কাজ করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন কেটি জাকারাইয়া। গত আগস্টে দায়িত্ব ছাড়েন লেভিট। খবর অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে চাকরি নিয়েছেন।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

Read full story at source