ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

· Prothom Alo

ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit sportbet.rodeo for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জহিরুল ইসলামকে সাময়িকভাবে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ধুবা জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। ওই আইডিগুলোর বিরুদ্ধে তিনি গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, ‘ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, তা বুঝতে পারছি না।’

জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে জহিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি আরও যাচাই–বাছাই করা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পেলে জহিরুল ইসলামের দলে ফেরার সুযোগ থাকবে না। মাদকসহ যেকোনো ধরনের অন্যায়ের বিষয়ে দল কঠোর অবস্থানে আছে।

Read full story at source