শিশুদের স্বাস্থ্যসচেতনতায় নোয়াখালী বন্ধুসভার উদ্যোগ
· Prothom Alo

‘সচেতন হই, সুস্থ থাকি’ প্রতিপাদ্যে শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করে নোয়াখালী বন্ধুসভা। ৭ অক্টোবর দুপুর ১২টায় সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচারাভিযান চালানো হয়।
সাধারণ সম্পাদক সানি তামজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার এবং ডায়রিয়া ও পানিশূন্যতা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়। এ সময় সঞ্চালক শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিক নিয়মে খাওয়ার স্যালাইন (ওরস্যালাইন) তৈরির পদ্ধতি প্রদর্শন করেন।
Visit moryak.biz for more information.
শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে নোয়াখালী বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা বেগম বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যবিধি শেখা অত্যন্ত জরুরি। শৈশবে গড়ে ওঠা পরিচ্ছন্নতার অভ্যাস তাদের রোগমুক্ত রাখবে এবং পরিবারকেও সচেতন করবে।
নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘শিশুরা সুস্থ থাকলে দেশ এগোবে। শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস ছড়িয়ে দিতে এবং প্রতিরোধযোগ্য রোগবালাই রুখতেই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতেও নোয়াখালী বন্ধুসভার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে নোয়াখালী বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।কর্মসূচিতে আরও বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা ও বন্ধু আল শারিয়ার।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে বই তুলে দেন অতিথিরা। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে খাওয়ার স্যালাইন বিতরণ করেন বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, নোয়াখালী বন্ধুসভা