কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জনের চাকরি, সরাসরি সাক্ষাৎকার ৩১ অক্টোবর
· Prothom Alo

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। আগ্রহী প্রার্থীদের ৩১ অক্টোবর সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
Visit esporist.com for more information.
চাকরির বিবরণ
পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ৩৫০
বয়সসীমা
৩১ অক্টোবর ২০২৬ তারিখে ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদনশিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল (জিপিএ ২.৫-এর নিচে) গ্রহণযোগ্য হবে না।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীরা মাসে ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ২৯ হাজার ৩৪৭ টাকা বেতন পাবেন। যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হতে পারে।
শর্তগুলো
নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দিতে হবে। নারী কর্মীদের যোগদানের তিন মাসের মধ্যে মোটরসাইকেল কিনতে হবে। মোটরসাইকেল ব্যবহার করে মাঠপর্যায়ে কাজ করলে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দুই হাজার টাকা ভাতা দেওয়া হবে।
পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারেকর্মস্থল
ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়
সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে হবে।
সাক্ষাৎকারের স্থান
ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কেন্দ্রে সাক্ষাৎকার নেওয়া হবে।
পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী