বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

· Prothom Alo

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে।

Visit aportal.club for more information.

চাকরির বিবরণ

১. পদের নাম: সিস্টেম এনালিস্ট

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর।

পদসংখ্যা: ৩

গ্রেড: ৫

বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা।

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে

২. পদের নাম: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: ভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেল।

পদসংখ্যা: ১

গ্রেড: ৬

বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৩. পদের নাম: সহকারী প্রধান স্থপতি

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

পদসংখ্যা: ২

গ্রেড: ৬

বেতন স্কেল ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা

৪. পদের নাম: প্রোগ্রামার

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর।

পদসংখ্যা: ১

গ্রেড: ৬

বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৫. পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহ।

পদসংখ্যা: ৫

গ্রেড: ৬

বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

আবেদনের নিয়ম

http://bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পিএসসির নির্ধারিত ইউনিটে জমা দিতে হবে।

আবেদন ফি—

২০০ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা।

কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন

আবেদনের সময়সীমা—

আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা।

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা

২০ ডিসেম্বর ২০২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখ।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

Read full story at source