সৌদি থেকে আসা যাত্রীর ব্যাগে মিলল পৌনে তিন কোটি টাকার সোনা
· Prothom Alo

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে যাত্রীদের ব্যস্ততা। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬-এর যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। তাঁদেরই একজন মো. শরীফ। কিন্তু ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যদের।
Visit rouesnews.click for more information.
এরপর শুরু হয় তল্লাশি। বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে শরীফের হাতব্যাগ ও পরনের পোশাক তল্লাশি করে পাওয়া যায় চুড়ি আকৃতির স্বর্ণালংকার। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৪৮২ গ্রাম সোনা, যা ১২৭ ভরি ৫ রতি ৭ পয়েন্টের সমান।
স্বর্ণালংকারসহ আটক যাত্রীবিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মো. শরীফ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য। তল্লাশির সময় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা সোনার পরিমাণ নির্ধারণের পর তা কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সোনার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার কার্যক্রম চলমান।