অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক

· Prothom Alo

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার শীর্ষে। অপরূপা এই অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধরনের পোশাকে দেখেছি, প্রতিটি লুকেই তিনি নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলেন। ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। শানায়ার সবসময় নতুনত্ব পছন্দ করেন। তাঁর ইনস্টাগ্রামে স্ক্রল করলে দেখা যাবে, তিনি কালো, লাল বা সাদা নয়—সবুজের মতো ভিন্ন শেডের পোশাকে একেবারে আলাদা রূপে নজর কাড়ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শানায়া কাপুরের সবুজ রঙের এক ডজন অসাধারণ লুক।

Visit mchezo.life for more information.

ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট। ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।হারপার্স বাজার ইন্ডিয়ার ডিজিটাল কভার ফটোশুটে গাঢ় পান্না-সবুজ স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন শানায়াস্যাটিনের ব্যাক লেস সবুজ গাউনে মোহ ছড়াচ্ছেন সুন্দরীশানায়া পরেছেন অলিভ গ্রিন স্ট্র্যাপলেস স্ক্রাঞ্চি টপ আর মিনি স্কার্ট।লুকের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছেন ওয়েট হেয়ার স্টাইল আর পরেছেন হলুদ হিল।জলপাই-সবুজ কো-অর্ড সেটে ধরা দিয়েছেন কাপুরকন্যা। লম্বা হাতার টেইলর্ড জ্যাকেটের বুকের কাছে কাটআউট নকশা, সঙ্গে একই রঙের মিনিস্কার্ট পরেছেন । পায়ে গাঢ় বারগান্ডি রঙের বুট, যা সবুজ পোশাকের সঙ্গে তৈরি করেছে  বৈপরীত্য।শানায়ার পরনে ডিজাইনার নীতু রোহরার নকশা করা গাঢ় পান্না-সবুজ ব্যান্ডেজ মিডি ড্রেস।এথনিক লুকে ধরা দিয়েছেন শানায়া কাপুর। পরনে ডিজাইনার অনিতা ডংরের নকশা করা সবুজাভ হলুদ রঙের লেহেঙ্গা সেট। পোশাকজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজস্থানের ৪০০ বছরের পুরোনো পিচওয়াই চিত্রকলার ঐতিহ্য। সবুজ ড্রেপড গাউনে বোল্ড শানায়া।হল্টার নেকলাইন, স্লিভলেস সিলুয়েট, মিডরিফ কাট-আউট গাউনটি তিনি খুব সুন্দরভাবে ক্যারি করেছেন। বিশেষভাবে গ্যাদার্ড ফ্যাব্রিক লুকটিতে ড্রামা যোগ করেছে কোরসেট ঘরানার স্ট্র্যাপলেস সবুজ গাউনে স্টাইলিশ শানায়া ।মিলিয়ে পরেছেন ক্রস নেকপিস। পান্না সবুজ গাউনে অপরূপা  শানায়া। ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার সিলভিয়া টেরাসি। হাই নেক , ফুলস্লিভ আর বডি-ফিটিং সিলুয়েটে আলাদাভাবে আবেদন কাড়ছে গাউনের কাটআউট ডিজাইন।ওয়ান-শোল্ডার ড্রেপড মিনি ড্রেসের এই লুকে মডার্ন গ্ল্যামার আর হাই-ফ্যাশন এলিগ্যান্স এক সাথে মিশেছে।জলপাই-সবুজ স্ট্র্যাপলেস মিনিড্রেসে মিষ্টি শানায়া কাপুর।

Read full story at source