দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?
· Prothom Alo
হৃদি শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও দিয়ে পরিচিতি পেয়েছেন দেশে–বিদেশে। রাশিয়ায় জন্ম নেওয়া হৃদি দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন?
Visit catcross.org for more information.
কয়েক দিন ধারাবাহিকভাবে বেগুনি রঙের শাড়িতে ছবি, ভিডিও আপলোড করেছেন নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর হৃদি শেখএরপর জানালেন গত এক দশক নিয়মিত ঢাকা–রাশিয়া–ঢাকা যাতায়াত করলেও এবারই প্রথম ঢাকায় দুর্গাপূজা দেখতে গিয়েছিলেনছবির ক্যাপশনে হৃদি বলেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন ও শিল্পীজীবনের এই যাত্রায় দুর্গাপূজা একটি বিশেষ জায়গা দখল করে আছে। শিল্পী হিসেবে আমার প্রথম মঞ্চ পরিবেশনাও ছিল ১৯৯৯ সালে মস্কো শহরে দুর্গাপূজার একটি উৎসবে।’উৎসবের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেবী দুর্গার সঙ্গে জড়িয়ে থাকা নারীর ক্ষমতা ও শক্তি হৃদিকে সব সময় মুগ্ধ করে। কিছু স্মৃতি যেমন সারা জীবন মনে থেকে যায়, তাঁর কাছে এটি তেমনই একটি স্মৃতিদুর্গাপূজার সময়ে হৃদি সেজেছিলেন ‘সাতকাহন’ ব্র্যান্ডের সুতির ওপর ব্লকের নকশা করা বেগুনি শাড়িতে, পাড়ে সোনালি জরির সুতার কাজশাড়ির সঙ্গে সোনালি রঙের ধাতবের ওপর পাথর বসানো গয়না পরেছিলেন। খোলা চুলে দিয়েছিলেন গাজরার মালামেকআপে সাটিন-ম্যাট ফিনিশ, যে কারণে মুখে অতিরিক্ত চকচকে ভাব নেই। গালের ওপর হালকা পিচ ও গোলাপি ব্লাশ ব্যবহার করেছেন হৃদি। নাকের ওপর হালকা হাইলাইটের ব্যবহার চোখে পড়েতবে পুরো সাজে চোখের সাজ বিশেষভাবে নজর কাড়ে। চোখের পাতায় বেগুনি রঙের আইশ্যাডো এবং চোখের কোনায় আইলাইনারের ব্যবহার দেখা যাচ্ছেগোলাপি সাটিনে জয়া আহসানের গ্ল্যামারাস লুক, দেখুন নতুন ছবিগুলো