প্রদর্শনীতে মুদ্রার বিচিত্র জগৎ

· Prothom Alo

রাজধানী ঢাকায় ষষ্ঠবারের মতো মুদ্রা প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)। তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে। দেশের ৪৩ জন মুদ্রাসংগ্রাহক তাঁদের সংগ্রহের ৬১টি বিষয়ের নির্বাচিত নিদর্শন উপস্থাপন করছেন ৪২টি ডিসপ্লে বক্সে। প্রতিটি সংগ্রহ যেন মুদ্রার মধ্য দিয়ে ইতিহাসের একেকটি অধ্যায়কে নতুন করে জানার সুযোগ করে দেয়। প্রদর্শনী চলবে আগামীকাল ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Visit cat-cross.com for more information.

প্রদর্শনীতে পুরোনো মুদ্রা দেখছেন দর্শনার্থীরা।বিভিন্ন সময়ের পুরোনো মুদ্রা সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনীতে। বিভিন্ন নকশা ও রঙের পদক প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে রাখা হয়েছে বিভিন্ন সময়ের পুরোনো ধাতব মুদ্রা রাখার বাক্স ও তালাচাবি দেয়ালে সাজিয়ে রাখা ঐতিহাসিক সংগ্রহের ছবি তুলছেন এক দর্শনার্থী। প্রদর্শনীতে ৩২০ থেকে ৫৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের সময়কালের মুদ্রা। আছে মোগল সামাজ্র্যের সময়কার মুদ্রা এবং বেঙ্গল প্রেসিডেন্সি মোহর রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত বিচিত্র ধরনের মুদ্রা ১৬ থেকে ১৯ শতক পর্যন্ত থাইল্যান্ড ও লাওসে ব্যবহৃত বাঘের জিহ্বা মুদ্রা। এ মুদ্রা ব্রোঞ্জ বা বিলিয়ন দিয়ে তৈরি হতো। বিভিন্ন দেশের বিভিন্ন নকশার মুদ্রা। ব্রিটিশ শাসনামলে ভারতে প্রচলিত বিভিন্ন মূল্যমানের ব্যাংক নোট প্রদর্শিত হচ্ছে। নোটগুলোর কয়েকটিতে বার্মা নোট পেমেন্ট রিফিউজড সিল রয়েছে।বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্য প্রাণীর ছবি দিয়ে নকশা করা বুরুন্ডির ১০ হাজার ফ্রাঁর ব্যাংক নোট। এ নোট এতটাই বড় যে ধরলে মনে হবে যেন একটুকরা পোস্টার। এটি বিশ্বের সবচেয়ে বড় আকারের কাগুজে মুদ্রা। প্রদর্শনীতে রাখা মুদ্রা ও ঐতিহাসিক সংগ্রহ দেখছেন দর্শনার্থীরা। প্রাচীন গান্ধার ও শাক্য জনপদের রৌপ্যমুদ্রা। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Read full story at source