নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি

· Prothom Alo

এক কথায় বলা যায়, প্রভার এই ছবিগুলোতে আছে আয়নাবাজির জাদু। রৌদ্রালোকিত দিনে নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে টুকটুকে লাল ড্রেস তৈরি করেছে দারুণ বৈপরীত্য।

ভ্রমণপ্রেমী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফলো করলেই ঘুরে বেড়ানো যায় দেশ-বিদেশ। এবার মার্কিন মুলুকের নিউইয়র্ক সিটির এক অসাধারণ অভিজ্ঞতার কিছু ঝলক দেখালেন তিনি।

Visit h-doctor.club for more information.

এক কথায় বলা যায়, প্রভার এই ছবিগুলোতে আছে আয়নাবাজির জাদু। রৌদ্রালোকিত দিনে সামিট ওয়ানের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সের ইল্যুশন ব্যাকগ্রাউন্ডে প্রভার টুকটুকে লাল ড্রেস তৈরি করেছে দারুণ বৈপরীত্য।

ট্র্যাভেল লুকে আসলেই জুড়ি নেই এই সুন্দরী অভিনেত্রীর। নেটের এই পেটাল স্লিভসের বেল্টেড ক্ল্যাসিক ড্রেসের সঙ্গে প্রভা বেছে নিয়েছেন ম্যাচিং রেড লিপস।

কানে আছে পার্লের ছোট দুল। কাঁধে ঝোলানো লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন প্রভা।

সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট নিউইয়র্ক শহরের অন্যতম আরাধ্য পর্যটন স্পট। এটি একটি মাল্টি সেনসরি এক্সপেরিয়েন্স পর্যবেক্ষণকেন্দ্র। নিউইয়র্ক সিটির মনোমুগ্ধকর স্কাইলাইনের দৃশ্যকে অপটিকাল ইল্যুশনের সঙ্গে মিলিয়ে এখানে তৈরি করা হয়েছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত ওয়ান ভ্যান্ডারবিল্ট নামের আকাশচুম্বী ভবনের তিনটি তলাজুড়ে এর বিস্তৃতি। ভবনটির ৯১, ৯২ ও ৯৩ তলায় অবস্থিত এই পর্যবেক্ষণকেন্দ্রটি নিউইয়র্কের প্রচলিত অবজারভেটরিগুলোর চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। এখানে আছে আয়নায় ঘেরা কক্ষ আর কাচের তৈরি মিরর স্কাই বক্স ও কাচের বলের সমাহার। সব মিলিয়ে কী যে দারুণ ব্যপার হয়, তা প্রভার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে।

ছবি: প্রভার ইন্সটাগ্রাম

Read full story at source