আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৩০ পয়সা।
Visit mchezo.life for more information.
প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। সেগুলো হলো ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম কমেছে কেবল অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।