জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

· Prothom Alo

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক রায়কে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রদল। হলের ক্যানটিনে দেখে তাঁকে আটক করা হয়। জগন্নাথ হল প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল আটক ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রদল অর্ক রায়ের বিরুদ্ধে হলে অবৈধ অবস্থান ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ এনেছে।

Visit afnews.co.za for more information.

Read full story at source