মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ১৩২ পদে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ

· Prothom Alo

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কমপ্লেক্সের ১১টি পদে মোট ১৩০ জন কর্মী নিয়োগ দেবে। সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশগ্রহণের সুযোগ পাবেন।

পদভিত্তিক বিবরণ ও অভিজ্ঞতা

Visit tr-sport.click for more information.

১. সিনিয়র অপারেটর/অপারেটর: পদসংখ্যা ২০টি। সেকশন: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্কশপ, পাউডার কোটিং। সংশ্লিষ্ট কাজে ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. ক্রেন অপারেটর/কালার অপারেটর: পদসংখ্যা ১৫টি। সেকশন: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্কশপ, পাউডার কোটিং। সংশ্লিষ্ট কাজে ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সুপারভাইজার/ফোরম্যান (শিফট ইনচার্জ): পদসংখ্যা ৬টি। সেকশন: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি এবং প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সিনিয়র অপারেটর/অপারেটর (স্রিঙ্ক রেপিং)/প্রোটেকটিভ ফিল্ম অপারেটর/লেজার প্রিন্টিং অপারেটর, কিউসি সুপারভাইজার: পদসংখ্যা ২০টি। সেকশন: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি এবং প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

৫. অপারেটর/সহকারী অপারেটর: পদসংখ্যা ১৫টি। সেকশন: হাইড্রোলিক ও পাওয়ার প্রেস, অটো কাটিং, ড্রিলিং, থ্রেডিং ও পাঞ্চিং অপারেটিং এবং অ্যাকসেসরিজ প্রোডাকশন। সংশ্লিষ্ট কাজে ৫-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ডাই কারেক্টর (মোল্ড মেইন্টেন্যান্স): পদসংখ্যা ৫টি। সেকশন: ডাই। অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত ও রিপেয়ারিং কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

৭. সহকারী অপারেটর/হেল্পার: পদসংখ্যা ৩০টি। সেকশন: কাস্টিং, এক্সট্রুশন, অ্যানোডাইজেশন, ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন ও প্যাকেজিং। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে হেল্পার পজিশনে অভিজ্ঞতা না থাকলেও চলবে; এসএসসি পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৮. ড্রাইভার: পদসংখ্যা ৬টি। হেভি লাইসেন্সধারী যানবাহন ড্রাইভিংয়ে কমপক্ষে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যালুমিনিয়াম প্রোফাইল সরবরাহে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

৯. ডেলিভারি সুপারভাইজার/ডেলিভারি ম্যান: পদসংখ্যা ৫টি। সেকশন: ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অ্যালুমিনিয়াম প্রোফাইল বাজারজাতকরণে ডেলিভারিম্যান হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. ইটিপি/ডব্লিউটিপি অপারেটর: পদসংখ্যা ৬টি। অপারেশন ও মেইনটেন্যান্স সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

১১. মিলিং অপারেটর/লেদ অপারেটর/সিএনসি অপারেটর: পদসংখ্যা ৪টি। সেকশন: মেইনটেন্যান্স (মোল্ড)। অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত কাজে ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

সব পদের ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতার বিচারে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি ও ফটোকপি (যদি থাকে) নিয়ে নির্ধারিত ঠিকানায় উপস্থিত হতে হবে।

স্থান: মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।

তারিখ ও সময়: ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)।

(যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর: ০১৭০৯৬৪২৮৬৬ ও ০১৫২১৪৪৪০১৭ এবং ওয়েবসাইটের ঠিকানা: www.mgi.org)

Read full story at source