স্বপ্ন হোক আকাশসমান

· Prothom Alo

মানুষ তার স্বপ্নের সমান বড়। কথাটা বলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কথাটা নিয়ে একটু ভাবতে বসি। আমি যত বড় স্বপ্ন দেখব, তত বড় হয়ে উঠব? এটা কি সম্ভব? আমি যদি ভাবি, আমি আইনস্টাইন হব, তাহলে কি আমি একদিন আইনস্টাইন হয়ে উঠব?

এই প্রশ্নের উত্তর: হ্যাঁ। তুমি যদি ছোটবেলায় ভাবো, আমি বিশাল বড় পদার্থবিজ্ঞানী হব, তাহলে তুমি সেই স্বপ্নের পেছনে পরিশ্রম করবে। তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। গণিত, বিজ্ঞান এমনকি বাংলা আর ইংরেজি ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। প্রচণ্ড পরিশ্রম করলে এই বিষয়ে তুমি ‘জিনিয়াস’ হয়ে উঠবে। ডেভিড শেংক নামের একজন লেখক জন্মগত প্রতিভার রহস্য বের করে ফেলেছেন। তাঁর বইয়ের নাম দ্য জিনিয়াস ইন অল অব আস। তাতে তিনি বলছেন, তুমি যদি আইনস্টাইনের মতো বিজ্ঞান ভালোবাসো আর প্রচণ্ড পরিশ্রম করো, তুমিও আইনস্টাইন হতে পারবে। প্রতিভা আসলে বড় স্বপ্ন আর বড় পরিশ্রম ছাড়া আর কিছুই নয়।

Visit mchezo.co.za for more information.

নরসিংদীর রায়হানের গল্প তোমাদের প্রেরণা দিতে পারে। তিনি রায়পুরার ছেলে। মেঘনাপারের ছেলে। ছোটবেলায় স্বপ্ন দেখতেন, আমেরিকার বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পড়বেন। এ জন্য তিনি লেখাপড়া করতে শুরু করলেন মন দিয়ে। এসএসসিতে প্রথম বিভাগ পেলেন। এরপর ঢাকায় এসে ভর্তি হলেন নটর ডেমে। এইচএসসি শেষ করে সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উন্নয়ন গবেষণায়। কিছুদিন পর রায়হানের বাবা মারা গেলেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি লেগে থাকলেন স্বপ্নের পেছনে। তাঁর সংসার হলো। সন্তান হলো। তিনি জানেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে নানা রকম সামাজিক কাজ করতে হয়, সাংস্কৃতিক চর্চা করতে হয়। সবই করতে লাগলেন। অবশেষে তিনি মাস্টার্স করার জন্য হার্ভার্ডে ভর্তি হতে পারলেন।

ফাতেমা: স্বপ্ন হোক আকাশসমাননরসিংদীর রায়হানের গল্প তোমাদের প্রেরণা দিতে পারে।

রায়হান মিয়া বলেন, ‘এই স্কুলে ভর্তির সুযোগ পেতে যা যা করতে হবে, তখন থেকেই আমি তা করা শুরু করি। কোয়ান্টিটেটিভ কোর্সগুলোতে ভালো গ্রেডকে তারা বেশি মূল্যায়ন করে। সেই থেকে অনার্সে আমার চার বছরের সব কোর্স থেকে কোয়ান্টিটেটিভ কোর্সগুলোকে আলাদা করি। এই কোর্সগুলোতে বেশি গুরুত্ব দিই। সব কটি কোর্সেই পরে এ-প্লাস পাই। পাশাপাশি কলেজ থেকে করে আসা স্বেচ্ছাসেবী কাজেও জড়িয়ে থাকি। কারণ, এসবও তারা গুরুত্ব দেয়।’

কিছুদিন আগে মারা গেলেন আমাদের প্রিয় লেখক-ছড়াকার-কবি আখতার হুসেন। আমি সব সময় বলি, আখতার হুসেনের গল্পের বই সমুদ্র অনেক বড় না পড়লে আমি গল্প লিখতাম না। ছোটবেলায় তাঁর লেখা সমুদ্র অনেক বড় বইটা পড়ে আমি গল্পকে ভালোবেসে ফেলি।

সমুদ্র অনেক বড় গল্পে দেখা যায়, একটা ব্যাঙ কুয়োয় থাকে। সে সমুদ্র দেখেনি। সমুদ্রের গল্প শুনেছে। তাকে বলা হলো, সমুদ্র অনেক বড়। তখন সে একটা পুকুরে গেল। বলল, সমুদ্র কি এত বড়? না, সমুদ্র আরও বড়।

আমাদের স্বপ্ন হতে হবে আকাশসমান। তবে শুধু স্বপ্ন দেখলে চলবে না। স্বপ্ন বাস্তবায়নে কাজও করতে হবে। রুডইয়ার্ড কিপলিংয়ের একটা গল্প আছে হাতির বাচ্চাকে নিয়ে। তোমাদের হয়তো আগেও বলেছি। আবারও বলি। ভালো গল্প বারবার বলা যায়। গল্পটার নাম ‘হাতির বাচ্চা’। মূল নাম ‘এলিফ্যান্টস চাইল্ড’।

বলো তো এটা কী কাল?শিশুসাহিত্যিক আখতার হুসেন

আগে হাতির নাক এত বড় ছিল না। মানে হাতির শুঁড় ছিল না। ছোট্ট একটা সাধারণ নাক ছিল হাতির। একটা হাতির বাচ্চার ছিল অনেক কৌতূহল। জানার ইচ্ছা। সে সব সময় প্রশ্ন করত। আশপাশের পশুপাখি মামা-খালাদের সে প্রশ্নের পর প্রশ্ন করে অস্থির করে তুলত। একদিন সে প্রশ্ন করল, কুমির কী খায়? সে একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে। উত্তর পায় না। তারপর সে বের হলো কুমিরের খোঁজে। কুমির কী খায়, তাকে জানতেই হবে। পথে সে দেখা পেল এক অজগরের। তাকেও সে বলল, ‘তুমি কি জানো, কুমির কী খায়?’ কুমিরের সঙ্গে হাতির বাচ্চার বন্ধুত্বও হয়ে গেল। হাতির বাচ্চা আরও সামনে এগোল। দেখা পেল এক কুমিরের। তাকে সে জিজ্ঞেস করল, ‘কুমির, তুমি কী খাও?’ কুমির বলল, ‘কাছে এসো। তোমাকে বলছি।’ মনে মনে বলল, আজ হাতির বাচ্চা দিয়েই ভালো ভোজ হবে।

হাতির বাচ্চা কাছে যেতেই কুমির তার নাকটা টেনে ধরল। হাতির বাচ্চা পালানোর চেষ্টা করছে। আর নাকটা বড় হচ্ছে। সে বলছে, ‘ছেড়ে দাও, আমার নাক ছেড়ে দাও।’ এ সময় অজগরটা এগিয়ে এল। সে পেঁচিয়ে ধরল কুমিরকে। কুমির হাতির বাচ্চার নাক ছেড়ে দিল বটে, ততক্ষণে তার নাক বড় হয়ে গেছে। প্রথমে হাতির বাচ্চা মন খারাপ করল। একটু পরে বুঝল, লম্বা নাক দিয়ে অনেক কাজ করা যায়। নাক দিয়ে সে পানি-কাদা ওপরে তুলতে পারে, উঁচু গাছের পাতা ছিঁড়তে পারে, কলাগাছ ভাঙতে পারে। শুঁড় ভালো জিনিস। সেই থেকে হাতিদের নাক বড়।

তাহলে আমরা কী বুঝলাম? কৌতূহল খারাপ জিনিস নয়। আমাদের প্রশ্ন করতে হবে। জানতে হবে। বেরিয়ে পড়তে হবে। ছুটতে হবে।

কাজী নজরুল ইসলামের কবিতা আছে, থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে।

সেই কবিতার একটা লাইন হলো, জাপ্‌টে ধরে ঢেউয়ের ঝুঁটি, যুদ্ধ–জাহাজ চলছে ছুটি।

আহমেদ খান হীরকের গল্প—ভয়সার্ফিং বোর্ড হাতে ফাতেমা আক্তার, কক্সবাজার সমুদ্রসৈকতে

আমাদের কক্সবাজারের মেয়ে ফাতেমা আক্তার কিন্তু ঢেউয়ের ঝুঁটি জাপটে ধরতে জানে। কারণ, সে সার্ফিং করে। কক্সবাজারে সার্ফিং করতে করতেই তার ডাক পড়ল এশিয়ান গেমসে। সে চলে গেল জাপানে। বাংলাদেশের লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করতে। কত বড় গৌরবের কথা। অথচ কত কষ্টে কেটেছে তার ছোটবেলা। সে বাবাকে হারিয়েছে ছোটবেলায়। ফাতেমা কক্সবাজারের সমুদ্রসৈকতে ঝিনুক কুড়াত আর ঝিনুকের মালা বিক্রি করত। কক্সবাজারের সাধারণ এক পরিবারের মেয়ে ফাতেমার বড় দুই বোনের আগেই বিয়ে হয়েছে। পরিবারের সবার ছোট ফাতেমা বন্ধুদের সঙ্গে সৈকতে গিয়ে সার্ফিং দেখে। তারও ইচ্ছা হয় সার্ফিং শেখার। মায়ের সঙ্গে থেকে লেখাপড়ার পাশাপাশি সার্ফিং শেখা শুরু করে ফাতেমা। সে এখন পড়ে পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে।

সার্ফিং শুরুর পর অনেক নেতিবাচক কথাই শুনতে হয়েছে ওকে। কিন্তু ফাতেমা তাতে দমে যায়নি। সে বলে, আমার স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেব।

ফাতেমার স্বপ্ন সত্যি হয়েছে। এশিয়ান গেমস সার্ফিয়ে বাংলাদেশের পতাকা বহন করেছে সে।

স্বপ্নের পেছনে ছোটা মানুষের এমন হাজার হাজার গল্প বলতে পারব আমরা। দারিদ্র্যের বাধা পেরিয়ে প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া মানুষেরা অনেক বড় হয়েছেন। পৃথিবীর মানুষের অনেক উপকার করেছেন। কারণ, তাঁরা বড় স্বপ্ন দেখতেন। তোমাদেরও বড় স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখতে দেখতেই একদিন বিশ্বজয় করবে তোমরা।

সাগরিকা

Read full story at source