২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

· Prothom Alo

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিদেশি ঋণ পরিশোধে এখন বছরে সাড়ে ৪ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ২০৩০ সাল নাগাদ বিদেশি ঋণ পরিশোধে সাড়ে ৭ বিলিয়ন ডলার (৭৩০ কোটি ডলার) প্রয়োজন হতে পারে।

Visit saltysenoritaaz.com for more information.

রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। আজ দুপুরে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ববিষয়ক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ আছে। একটি হলো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আদায় তলানিতে। আবার বিদেশি ঋণের বোঝা বাড়ছে। গত এক দশকে এ ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে।

প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে মনে করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সংস্কার না করা হলে প্রবৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আমরা নানামুখী সংস্কার উদ্যোগ এগিয়ে নিচ্ছি। এনবিআর সংস্কার নিয়ে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শুল্ক–করসংক্রান্ত নীতি বিভাগ আলাদা করার জন্য সুপারিশ করা হয়েছে।

তবে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো চলতি অর্থবছরের পূর্বাভাস কমিয়ে বলেছে। আইএমএফ বলেছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো ৩ দশমিক ৬ শতাংশ। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, এই প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে।

নিয়মিত রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ হবে

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি এনবিআর—সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ডিসেম্বর মাস থেকে রাজস্ব আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। এ সময় ক্রমান্বয়ে রাজস্ব আদায় আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইএমএফের ঋণের শর্ত নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ঋণের বিষয়ে টেকনিক্যাল কমিটি আলোচনা করছে। পরে মিশন দেশে এলে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হবে।

Read full story at source