হজের খরচের অর্থ সৌদি আরবে কীভাবে পাঠাতে হবে, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

· Prothom Alo

আগামী হজ মৌসুমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি পর্বের খরচের অর্থ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (আইবিএএন) হিসাবে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

Visit bettingx.bond for more information.

ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (আইবিএএন) হলো বিশ্বব্যাপী ব্যাংক হিসাব শনাক্ত করার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতি। হজের আবাসন বা সেবা মাশুল (সার্ভিস চার্জ) পরিশোধে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই হিসাব বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে জারি করা এই নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরবে আবাসনব্যবস্থা, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের যাবতীয় খরচের জন্য এই অর্থ পাঠানো জরুরি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধিত সব হজযাত্রীর সৌদি পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে। পাশাপাশি বেসরকারি মাধ্যমের এজেন্সিরা উন্নত প্যাকেজের হোটেল ভাড়া এবং মাশায়ের ও পরিবহন চুক্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে তাদের আইবিএএন হিসাবে বৈদেশিক মুদ্রা পাঠাবেন।

সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার অতিরিক্ত কোটার জন্য আবেদন করেছে। কোটা বাড়লে এ বছর প্রায় ৯৬ হাজার হজযাত্রী হজ পালন করতে পারেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বে জনপ্রতি সর্বোচ্চ খরচ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারিত রয়েছে।

Read full story at source