শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে আসবেন, উনারা কী করবেন সেটা উনাদের বিষয়: আইনমন্ত্রী

· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ''শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷''

Visit cat-cross.com for more information.

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী৷

শেখ হাসিনাকে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া৷

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসির গতকাল শুক্রবারের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান একজন সাংবাদিক৷ উত্তরে আইনমন্ত্রী বলেন, ''আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়৷''

এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না৷

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ''এটা ওনারা বলতে পারবেন৷''

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

জুলাই গণ–অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সে ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাঁকে ফিরিয়ে নিতে হলে সে কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রত্যাবর্তন স্থলপথে হতে পারে, আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত, হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান, জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

এই খবর নিয়ে গতকাল প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই সাংবাদিক প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে, নয়াদিল্লি চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি?

এই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

Read full story at source