বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল কিশোর, মায়ের সামনেই গাড়িচাপায় গেল প্রাণ
· Prothom Alo

চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল এক কিশোর। অনুষ্ঠানে খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। যে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশের সড়কে দাঁড়াতেই ওই কিশোরকে চাপা দেয় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস। মায়ের সামনেই মৃত্যু হয় কিশোরের।
Visit betsport24.es for more information.
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকায় জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবির হোসেন (১৬)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে। সে নির্মাণশ্রমিকের কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবিরের লাশ হস্তান্তর করা হয়েছে। তাকে চাপা দেওয়া হাইয়েসের চালক ও মালিকের সন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।