অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা

· Prothom Alo

স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করছ। হঠাৎ দেখলে, ফেসবুক তোমার ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করার পরামর্শ দিচ্ছে। ব্যাপারটি সুবিধাজনক মনে হলেও এর পেছনে আছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার প্রশ্ন। ব্যবহারকারীদের স্পষ্ট অনুমতি ছাড়াই ফোনের ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি।

জরিমানার পরিমাণ প্রায় ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির কোনো কর্তৃপক্ষের আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।

Visit casino-promo.biz for more information.

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করার সময় ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সেসব ফাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট অনুমতি নেওয়া হয়নি। এমনকি তাঁদের যথাযথভাবে জানানোও হয়নি, কোন কাজে এসব তথ্য ব্যবহার করা হচ্ছে।

বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেনমেটা

ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ফিচার থেকে। ২০২৩ সাল থেকে চালু থাকা এই ফিচার ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে ফেসবুকে পোস্ট করার জন্য বিভিন্ন পরামর্শ দেখায়। ধরো, তোমার ফোনে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির কিছু ছবি আছে। ফেসবুক ব্যবহারের সময় অ্যাপটি সেসব ছবি থেকে কোনোটি পোস্ট করার পরামর্শ দিতে পারে।

ইতালির নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, এই ফিচার চালু করতে ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমতি নিয়েছিল। অনুমতি চাওয়ার সময় এমন একটি বার্তা দেখানো হতো, যাতে অন্য কিছু সুবিধা চালু করার কথা বলা হয়েছিল। সেখানে ফোনের গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ ছিল না। ফলে ব্যবহারকারীরা বুঝতেই পারেননি, তাঁদের অনুমতির মাধ্যমে ফেসবুক ফোনের গ্যালারিতেও প্রবেশের সুযোগ পাচ্ছে।

এখন থেকে এই ফিচার ব্যবহারের জন্য মেটাকে আলাদাভাবে অনুমতি চাইতে হবে। কেন ছবির গ্যালারিতে প্রবেশের অনুমতি প্রয়োজন, সেটিও পরিষ্কার করে জানাতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা কীভাবে ফিচারটি বন্ধ করতে পারবেন, সেই তথ্যও দিতে হবে।

বৈরালি মাছ নিয়ে তিস্তাপাড়ের ৯৮ বছরের দৌলত খাঁস্মার্ট চশমা চোখে মেটা সিইও মার্ক জাকারবার্গ

ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার আওতায় পড়েছেন। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কত দিন ধরে এভাবে তথ্য ব্যবহার করা হয়েছে, জরিমানার পরিমাণ নির্ধারণের সময় সেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে মেটার বিরুদ্ধে।

তবে জরিমানার সিদ্ধান্ত মেনে নেয়নি প্রতিষ্ঠানটি। মেটার এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন ও জরিমানার পরিমাণ—দুটির সঙ্গেই তাঁরা একমত নন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি।

এটাই অবশ্য মেটার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের একমাত্র বড় জরিমানা নয়। গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষও মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছিল। এক দশকের বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগ ছিল সেখানে। মেটা সেই জরিমানাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর আরোপের সঙ্গে তুলনা করেছিল।

ইতালির জরিমানাটি মেটার ২০২৫ সালের মোট আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ। ওই বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২০১ বিলিয়ন ডলার, আর নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

সূত্র: সিএনএন৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী

Read full story at source