জেমস বন্ডের দুই জীবন: বইয়ের পাতা থেকে রুপালি পর্দায়
· Prothom Alo

এক হাতে মার্টিনি, অন্য হাতে পিস্তল। কখনো শত্রুর ডেরায় ঢুকে পড়ছেন, কখনো অসম্ভব বিপদ থেকে বেরিয়ে আসছেন অনায়াসে। পরিচয় দিতে গিয়ে সেই বিখ্যাত সংলাপ—‘বন্ড, জেমস বন্ড।’ বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে জেমস বন্ড এমনই এক পরিচিত নাম। তবে পর্দার এই দুঃসাহসী গুপ্তচরের জন্ম সিনেমায় নয়, বইয়ের পাতায়। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের কল্পনায় জন্ম নেওয়া চরিত্রটি সাত দশকের বেশি সময় ধরে মাতিয়ে রেখেছে পাঠক ও দর্শকদের। এবার সেই কিংবদন্তি চরিত্রের দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন।
জেমস বন্ডের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে অ্যাস্টন মার্টিন গাড়ি, নিখুঁত স্যুট, অত্যাধুনিক অস্ত্র, সুন্দরী নারী আর টান টান উত্তেজনার সব অভিযান। কিন্তু সিনেমার বন্ড আর বইয়ের বন্ড কি একই রকম? মোটেই নয়। সিনেমার বন্ডকে আমরা দেখি অ্যাকশন, আভিজাত্য আর রসবোধের মিশেলে। অন্যদিকে বইয়ের পাতায় তার চিন্তা, ভয়, দুর্বলতা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ—সবকিছুরই বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। একই চরিত্রের দুটি আলাদা জীবন যেন।
Visit esporist.org for more information.
এই দুই বন্ডের গল্প জানতে হলে ফিরে যেতে হবে ১৯৫৩ সালে। ১৯৫৩ সালে প্রকাশিত হয় ইয়ান ফ্লেমিংয়ের প্রথম জেমস বন্ড উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। এই উপন্যাসেই প্রথম পাঠকের সামনে হাজির হন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর কর্মকর্তা জেমস বন্ড। তার সাংকেতিক নম্বর ০০৭। অর্থাৎ, বিশেষ পরিস্থিতিতে শত্রুকে হত্যা করার অনুমতি রয়েছে তার।
ইয়ান ফ্লেমিং (জন্ম: ২৮ মে, ১৯০৮–মৃত্যু: ১২ আগস্ট, ১৯৬৪)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছিলেন ফ্লেমিং। সেই অভিজ্ঞতা বন্ডের চরিত্র নির্মাণে বড় ভূমিকা রেখেছিল। বাস্তব গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক রাজনীতি, অপরাধজগৎ এবং মানুষের মনস্তত্ত্বের নানা উপাদান মিলিয়ে তিনি তৈরি করেন বন্ডের রোমাঞ্চকর জগৎ।
জেমস বন্ড নামটির পেছনেও রয়েছে মজার গল্প। নামটি ধার করেছিলেন বাস্তবের একজন মানুষের কাছ থেকে। তিনি আমেরিকান পক্ষীবিদ জেমস বন্ড। তাঁর লেখা ‘বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’ বইটি ফ্লেমিংয়ের সংগ্রহে ছিল। নিজের চরিত্রের জন্য এমন একটি নাম খুঁজছিলেন, যা হবে সহজ, সাদামাটা অথচ মনে রাখার মতো। সেই ভাবনা থেকেই বেছে নেন জেমস বন্ড নামটি।
এই দুই বন্ডের গল্প জানতে হলে ফিরে যেতে হবে ১৯৫৩ সালে। ১৯৫৩ সালে প্রকাশিত হয় ইয়ান ফ্লেমিংয়ের প্রথম জেমস বন্ড উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। এই উপন্যাসেই প্রথম পাঠকের সামনে হাজির হন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর কর্মকর্তা জেমস বন্ড। তার সাংকেতিক নম্বর ০০৭। অর্থাৎ, বিশেষ পরিস্থিতিতে শত্রুকে হত্যা করার অনুমতি রয়েছে তার।
‘ক্যাসিনো রয়্যাল’ প্রকাশের পর পাঠকদের মধ্যে বেশ সারা পড়ে। এরপর একে একে প্রকাশিত হয় বন্ড সিরিজের আরও উপন্যাস ও গল্প। ফ্লেমিংয়ের জীবদ্দশায় প্রকাশিত হয় ১২টি উপন্যাস ও দুটি ছোটগল্পের সংকলন। ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পরও থেমে থাকেনি বন্ডের সাহিত্যিক অভিযান। কিংসলি অ্যামিস, জন গার্ডনার, রেমন্ড বেনসন, সেবাস্টিয়ান ফকস, উইলিয়াম বয়েড ও অ্যান্টনি হোরোউইটজের মতো লেখকেরা পরবর্তী সময়ে এই চরিত্রকে নিয়ে লিখেছেন।
সিনেমার জেমস বন্ডকে সাধারণত আত্মবিশ্বাসী, মার্জিত ও প্রায় অজেয় একজন মানুষ হিসেবে দেখা যায়। বিপদ যত বড়ই হোক, তার মুখের হাসি খুব একটা ম্লান হয় না। কিন্তু বইয়ের বন্ড কিছুটা আলাদা। তিনি ক্লান্ত হন, উদ্বিগ্ন হন, কখনো ভুলও করেন। নিজের কাজের নৈতিকতা নিয়েও তাকে ভাবতে দেখা যায়।
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন। অ্যামাজন এমজিএম স্টুডিওজফ্লেমিং তাঁর চরিত্রকে শুধু দুঃসাহসী গুপ্তচর হিসেবে আঁকেননি। বন্ডের ব্যক্তিগত জীবন, অতীত, খাবার-পানীয়ের পছন্দ, পোশাক, অভ্যাস, ভয় ও দুর্বলতার কথাও তুলে ধরেছেন। ফলে পাঠকের কাছে তিনি শুধু একজন অ্যাকশন হিরো নন, বরং নানা দ্বন্দ্ব ও সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকা একজন মানুষ।
জর্জ ল্যাজেনবি ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ ছবিতে বন্ড হন। ১৯৭৩ সালে রজার মুরের হাত ধরে চরিত্রটিতে যুক্ত হয় আরও রসবোধ ও হালকা মেজাজ। আশির দশকে টিমোথি ডালটন বন্ডকে ফিরিয়ে আনেন অপেক্ষাকৃত গম্ভীর রূপে। নব্বইয়ের দশকে পিয়ার্স ব্রসনান চরিত্রটিতে যোগ করেন আধুনিক আভিজাত্য।
বইয়ের বন্ডের আরেকটি বৈশিষ্ট্য হলো, তার অভিযানগুলো অনেক বেশি বিস্তারিতভাবে বর্ণিত হয়। একটি বিপজ্জনক পরিস্থিতিতে তিনি কী ভাবছেন, কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা কোনো মানুষকে নিয়ে তার মনে কী ধারণা তৈরি হচ্ছে—এসবও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ফলে পাঠক কেবল ঘটনা অনুসরণ করেন না, বন্ডের মনোজগতের সঙ্গেও পরিচিত হন।
‘টোয়াটাইট’ সিনেমায় রবার্ট প্যাটিনসনসিনেমার পর্দায় বন্ডের আবির্ভাব
বইয়ের জনপ্রিয়তা চলচ্চিত্র নির্মাতাদেরও আকৃষ্ট করে। ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’। এতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন শন কনারি। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর বন্ড আর শুধু বইয়ের চরিত্র থাকেননি, হয়ে ওঠেন বিশ্বচলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গুপ্তচর।
শন কনারির বন্ডের মধ্যে ছিল আভিজাত্য, রসবোধ আর বিপদের মুখেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাঁর অভিনয়েই তৈরি হয় সিনেমার বন্ডের পরিচিত ছাঁচ। এরপর একে একে চরিত্রটিতে অভিনয় করেছেন জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ। প্রত্যেকেই নিজের অভিনয়শৈলী দিয়ে বন্ডকে নতুন মাত্রা দিয়েছেন।
সময়ের সঙ্গে বদলেছে বন্ড, বদলাবে কি আবার জেমস বন্ডের জনপ্রিয়তার অন্যতম কারণ সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। ষাটের দশকের বন্ড আর একবিংশ শতাব্দীর বন্ড এক নন। বিশ্বরাজনীতি বদলেছে, গুপ্তচরবৃত্তির ধরন বদলেছে, প্রযুক্তি বদলেছে। সেই সঙ্গে বদলেছে বন্ডের ব্যক্তিত্ব ও অভিযানও।
জর্জ ল্যাজেনবি ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ ছবিতে বন্ড হন। ১৯৭৩ সালে রজার মুরের হাত ধরে চরিত্রটিতে যুক্ত হয় আরও রসবোধ ও হালকা মেজাজ। আশির দশকে টিমোথি ডালটন বন্ডকে ফিরিয়ে আনেন অপেক্ষাকৃত গম্ভীর রূপে। নব্বইয়ের দশকে পিয়ার্স ব্রসনান চরিত্রটিতে যোগ করেন আধুনিক আভিজাত্য।
তবে ড্যানিয়েল ক্রেইগের বন্ড ছিল আগের অনেক সংস্করণের চেয়ে আলাদা। তাঁর অভিনয়ে বন্ডকে দেখা গেছে আরও কঠিন, আবেগপ্রবণ ও মানবিক একজন মানুষ হিসেবে। ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে প্রেম, বিশ্বাসঘাতকতা ও ব্যক্তিগত ক্ষতির মধ্য দিয়ে বন্ডের যে রূপ ফুটে ওঠে, তা চরিত্রটির পরিচিত ছাঁচ ভেঙে নতুন মাত্রা যোগ করে।
১৯৫৩ সালে প্রকাশিত ক্যাসিনো রয়েল উপন্যাসের প্রচ্ছদবই আর সিনেমার বন্ডের পার্থক্য কোথায়
দুই মাধ্যমের বন্ডের সবচেয়ে বড় পার্থক্য চরিত্রের গভীরতা প্রকাশের ধরনে। উপন্যাসে লেখক সরাসরি বন্ডের মনের ভেতরে প্রবেশ করতে পারেন। তাঁর চিন্তা, ভয়, সন্দেহ কিংবা সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন। সিনেমায় সেই কাজ করতে হয় অভিনয়, সংলাপ, দৃশ্য ও সংগীতের মাধ্যমে।
গল্পের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু পার্থক্য। ফ্লেমিংয়ের উপন্যাসের কাহিনি সিনেমায় অনেক সময় বদলে গেছে। কখনো মূল গল্পের ভাবনা রাখা হয়েছে, কিন্তু পাল্টে দেওয়া হয়েছে ঘটনা, চরিত্র কিংবা পরিণতি।
এর চমৎকার উদাহরণ মুনরেকার। ১৯৫৫ সালের উপন্যাসে বন্ডকে দেখা যায় এক ব্রিটিশ ব্যবসায়ীর বিপজ্জনক পরিকল্পনা ঠেকাতে। কিন্তু ১৯৭৯ সালের সিনেমায় সেই অভিযান পৌঁছে যায় মহাকাশে! একই নাম, একই গুপ্তচর, অথচ গল্প বলার ধরন একেবারেই আলাদা।
সিনেমা বন্ডকে দিয়েছে চোখধাঁধানো এক জগৎ। অ্যাস্টন মার্টিন গাড়ি, কিউয়ের তৈরি বিচিত্র সব গ্যাজেট, দুর্ধর্ষ খলনায়ক আর অবিশ্বাস্য অ্যাকশন—এসবই সিনেমার বন্ডকে করেছে আলাদা।
অন্যদিকে বইয়ের বন্ডকে বুঝতে হলে একটু সময় নিয়ে পড়তে হয়। সেখানে শুধু কী ঘটছে, তা নয়; কেন ঘটছে এবং বন্ডের মনে কী চলছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তবে দুই বন্ডের একটি জায়গায় দারুণ মিল। দুজনেরই রয়েছে বিপদের মুখে এগিয়ে যাওয়ার সাহস, দায়িত্ববোধ এবং অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা।
১৯৫৮ সালে প্রকাশিত ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাস ডক্টর নোনতুন বন্ড রবার্ট প্যাটিনসন
ড্যানিয়েল ক্রেইগ ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে বন্ডের চরিত্র থেকে বিদায় নেওয়ার পর থেকেই নতুন ০০৭ কে হবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করে, পরবর্তী জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। তিনি হবেন বড় পর্দার সপ্তম আনুষ্ঠানিক জেমস বন্ড।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজরে আসেন প্যাটিনসন। পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’ তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। তবে তিনি নিজেকে শুধু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অভিনেতা হিসেবে আটকে রাখেননি। ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’, ‘টেনেট ও দ্য ব্যাটম্যান’-এর মতো ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ক্ষমতার পরিচয় দিয়েছেন।
বিশেষ করে ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে অন্ধকারাচ্ছন্ন, অন্তর্মুখী ও জটিল এক নায়কের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ফলে বন্ডের মতো আরেকটি জনপ্রিয় চরিত্রে তাঁকে কেমন দেখাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। ব্যাটম্যানের মতোই বন্ডও একদিকে রহস্যময়, অন্যদিকে ব্যক্তিগত দ্বন্দ্বে জর্জরিত। প্যাটিনসনের অভিনয়শৈলীতে এই দুই দিক ফুটিয়ে তোলা সম্ভব।
নতুন বন্ড ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ ও ‘অ্যারাইভাল’খ্যাত ডেনি ভিলনভ। চিত্রনাট্য লিখছেন পিকি ব্লাইন্ডার্স-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান; নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপোয়েন্তে।
১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’। এতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন শন কনারি। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনিনতুন দায়িত্ব পেয়ে প্যাটিনসন বলেছেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। পরিচালক ভিলনভও মনে করেন, প্যাটিনসনের মধ্যে বন্ডের চিরচেনা আবেদন রয়েছে, আবার তাঁর অভিনয়ে চরিত্রটি নতুন রূপও পেতে পারে।
সময়ের সঙ্গে বদলেছে বন্ড, বদলাবে কি আবার জেমস বন্ডের জনপ্রিয়তার অন্যতম কারণ সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। ষাটের দশকের বন্ড আর একবিংশ শতাব্দীর বন্ড এক নন। বিশ্বরাজনীতি বদলেছে, গুপ্তচরবৃত্তির ধরন বদলেছে, প্রযুক্তি বদলেছে। সেই সঙ্গে বদলেছে বন্ডের ব্যক্তিত্ব ও অভিযানও।
বইয়ের পাতায় ইয়ান ফ্লেমিং যে চরিত্রের জন্ম দিয়েছিলেন, পরবর্তী লেখকেরা তাকে নিজেদের সময়ের উপযোগী করে তুলেছেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতারাও নতুন অভিনেতা, নতুন গল্প ও নতুন প্রযুক্তির মাধ্যমে বন্ডকে বারবার নতুন করে হাজির করেছেন। তাই বন্ডের কোনো একটি রূপই চূড়ান্ত নয়।
ড্যানিয়েল ক্রেইগের বন্ড ছিল আগের অনেক সংস্করণের চেয়ে আলাদা। তাঁর অভিনয়ে বন্ডকে দেখা গেছে আরও কঠিন, আবেগপ্রবণ ও মানবিক একজন মানুষ হিসেবে। ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে প্রেম, বিশ্বাসঘাতকতা ও ব্যক্তিগত ক্ষতির মধ্য দিয়ে বন্ডের যে রূপ ফুটে ওঠে, তা চরিত্রটির পরিচিত ছাঁচ ভেঙে নতুন মাত্রা যোগ করেএখানে মনে রাখা দরকার, রবার্ট প্যাটিনসন হচ্ছেন সিনেমার নতুন জেমস বন্ড। সাহিত্যিক জগতে তাঁর অভিযান আলাদা ধারায় চলছে। ফ্লেমিংয়ের মৃত্যুর পর অন্য লেখকেরা বন্ডকে নিয়ে নতুন উপন্যাস লিখেছেন। ফলে বই ও সিনেমা দুই জগতেই বন্ডের আলাদা গল্প আছে।
১৯৫৩ সালে বইয়ের পাতায় যে গুপ্তচরের যাত্রা শুরু হয়েছিল, ১৯৬২ সালে তা ছড়িয়ে পড়ে রুপালি পর্দায়। এরপর পেরিয়ে গেছে ছয় দশকের বেশি সময়। বদলেছেন অভিনেতা, বদলেছে গল্প বলার ধরন, কিন্তু বন্ডের প্রতি পাঠক-দর্শকের আগ্রহ কমেনি। এবার সেই দীর্ঘ যাত্রায় নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন।
তিনি কি বন্ডের চিরচেনা আভিজাত্য ও অ্যাকশন ধরে রাখবেন, নাকি বইয়ের পাতার সেই জটিল, নিঃসঙ্গ ও মানবিক গুপ্তচরকে আরও কাছাকাছি নিয়ে আসবেন দর্শকের? উত্তর মিলবে নতুন সিনেমায়। আপাতত অপেক্ষা নতুন ০০৭-এর জন্য।
তথ্যসূত্র:
দ্য জেমস বন্ড লাইব্রেরি, জেমস বন্ড: বুকস টু ফিল্মস, দ্য গার্ডিয়ান, অ্যামাজন এমজিএম স্টুডিওস, রয়টার্স