২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল
· Prothom Alo

আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নেবে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত ‘বাংলাদেশ ওপেন ২০২৬’ প্রতিযোগিতার জাতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত আট শিক্ষার্থীর সমন্বয়ে বাংলাদেশ দলটি নির্বাচন করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে তারা। বর্তমানে বাংলাদেশ দলের উচ্চতর প্রশিক্ষণ চলছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা হলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুয়াজ ইবনে বাশার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরিন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।
Visit mchezo.life for more information.
বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসেবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবটিকস কোচ মিশাল ইসলাম। দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। এ ছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামালও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ২০১৮ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বিগত ৮ বছরে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি গোল্ড মেডেলসহ ৯৪টি পদক অর্জন করেছে।