থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি

· Prothom Alo

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ ও রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ রক্তদান কার্যক্রম চলে। রেনাটা পিএলসির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

Visit newsbetting.cv for more information.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ।

অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা সম্ভব হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়। মানবিক এ আয়োজনের জন্য তিনি রেনাটা পিএলসিকে ধন্যবাদ জানান।

রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার বলেন, মানসম্পন্ন ওষুধ উৎপাদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো রেনাটার অন্যতম অঙ্গীকার। তিনি রোগীদের জীবনমান উন্নয়নে চিকিৎসার পাশাপাশি সবার সম্মিলিত মানবিক উদ্যোগ ও সহানুভূতির ওপর গুরুত্ব দেন।

রেনাটা পিএলসির অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ বলেন, ‘রেনাটা পিএলসিতে আমরা বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে রোগীদের সেবা প্রদান এবং তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করছি। তবে ওষুধ উৎপাদনের পাশাপাশি মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই আমরা রেনাটা ক্যানসার কেয়ার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। এর মাধ্যমে রোগীদের মানসিক সহায়তা, রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, সচেতনতা বৃদ্ধি, ওষুধসংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

আয়োজকেরা জানান, এ উদ্যোগ কেবল রক্ত সংগ্রহেই সীমাবদ্ধ নয়; এটি থ্যালাসেমিয়া রোগীদের প্রতি সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত প্রয়াস।
দিনব্যাপী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেনাটার হেমাটোলজি প্রোডাক্ট ম্যানেজার সুদীপ্ত সাকিব দুরন্ত।

Read full story at source