আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা
· Prothom Alo

তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামের দা নাং শহরে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে ৪০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও বিশেষজ্ঞ অংশ নেবেন।
এই দলের সদস্যরা হলো দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদ।
Visit milkshakeslot.online for more information.
তিন ধাপের বাছাইপর্বের সমন্বিত ফলের ভিত্তিতে দল গঠন করা হয়েছে। ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।
মো. সাইদুজ্জামান আরাফমোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদসেখানে শিক্ষার্থীরা লিখিত গাণিতিক পরীক্ষা এবং ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘কাগল’-এ মেশিন লার্নিং প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জনকে নিয়ে ২ ও ৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা ‘আইএআইও গ্রুমিং ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলমের নেতৃত্বে বিভাগের আরও ১০ জন শিক্ষক ও গবেষক কর্মশালাটি পরিচালনা করেন। সবশেষে গত ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে মেশিন লার্নিং প্রতিযোগিতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হয় টিম সিলেকশন টেস্ট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারিএবারের বাছাইপর্বে নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশ ছিল ঢাকার বাইরের। নীলফামারী, যশোর, খুলনা, বগুড়া, সিলেট ও চট্টগ্রামসহ মোট ১৪টি জেলা থেকে নিবন্ধন জমা পড়ে। নিবন্ধনকারীদের ৪০ শতাংশ ষষ্ঠ থেকে দশম শ্রেণির এবং বাকি ৬০ শতাংশ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রতি পাঁচজন নিবন্ধনকারীর মধ্যে মেয়ে ছিল প্রায় একজন। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আগামী দিনে শুধু মেয়েদের জন্য আলাদা একটি এআই অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা করেছে বিডিএআইও।
বাংলাদেশ দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যদি যথেষ্ট পরিশ্রম করে এবং আমরা যদি তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারি, আমার বিশ্বাস তারা ভালো ফল অর্জন করতে পারবে। আমাদের অতীত অভিজ্ঞতাও তা-ই বলে।’
নাওফিল রহমাননুজহাত বিনতে নাজিমদলের কোচ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান বলেন, ‘নির্বাচিত চারজন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আমাদের লক্ষ্য শুধু একটি দল তৈরি করা নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দক্ষ এআই প্রতিভা গড়ে তোলা। ভিয়েতনামের বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের সাফল্যের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্বএ ছাড়াও বাংলাদেশ দলের একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনিম মাহফুজ নাফিস।
স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা এই আইএআইও। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্যার সমাধান করে।
এই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এবারের বাছাইপ্রক্রিয়ায় নলেজ ও ভেন্যু পার্টনার হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর