যশোর পৌর পার্কে বন্ধুসভার ২৮ বছর পূর্তির উৎসব
· Prothom Alo

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল উৎসব করেছে যশোর বন্ধুসভা। ১৭ নভেম্বর বিকেলে যশোর পৌর পার্কের ছায়া-সুনিবিড় চারুপীঠে প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী-পুরুষ, নবীন-প্রবীণ সদস্যদের প্রাণবন্ত আড্ডা, কবিতা, নাচ ও গানে মুখর হয়ে ওঠে পুরো পার্ক প্রাঙ্গণ।
Visit sportnewz.click for more information.
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। শুরুতে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন বন্ধু সামিয়া মাহমুদ। খেলার উদ্বোধন করেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।
নারী সদস্যদের বল নিক্ষেপ খেলাদিনভর ছিল নানা মজার খেলা। প্রথমেই নারী সদস্যদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ফারিয়া মাহমুদা ও দ্বিতীয় হন খন্দকার রুবাইয়া। পুরুষ সদস্যদের শট ফুটবল গোল খেলায় প্রথম হন নাহিদ হাসান ও দ্বিতীয় হন নাহিদ ইসলাম। নারী সদস্যদের বালিশ পাস খেলায় প্রথম হন জাহানারা জ্যোতি ও দ্বিতীয় সামিরা ইয়াসমিন।
সবচেয়ে আকর্ষণীয় ছিল হাঁড়িভাঙা খেলা। এতে প্রথম হন রাইয়াদ ফেরদৌস, দ্বিতীয় নুরুন্নবী হৃদয় ও তৃতীয় হন ফয়সাল আহমেদ। নিজের বেলুন সুরক্ষিত রেখে অন্যের বেলুন ফাটানোর খেলায় নারীদের মধ্যে প্রথম হন ইকলিমা ইয়াসমিন, দ্বিতীয় সামিয়া রহমান ও তৃতীয় হন সাদিয়া সাইয়ারা।
যশোর বন্ধুসভার বন্ধুরাখেলার ফাঁকে চলে মিষ্টিমুখের আয়োজন। মিষ্টিমুখ শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সুরের মূর্ছনায় মাতিয়ে তোলেন বন্ধু ইসরাত সাহেদ। কবিতা আবৃত্তি করেন মনিরা খাতুন ও দীপান্বিতা সিংহ রায়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রিফাত আহমেদ, তানজিল আহমেদ ও ধীমান আল হামী। সমাপনী বক্তব্যে বন্ধুসভার উপদেষ্টা নাসরিন শিরিন বন্ধুসভার দীর্ঘ ২৮ বছরের পথচলা ও আগামীর স্বপ্ন নিয়ে কথা বলেন এবং সবাইকে ভালোর সঙ্গে থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা