বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

· Prothom Alo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Visit somethingsdifferent.biz for more information.

অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী)

১. নিরাপত্তা কর্মকর্তা: ৩টি।

–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-০৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)।

–যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে হবে অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।

–বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে

২. নিরাপত্তা প্রহরী: ২০০টি।

–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

–যোগ্যতা ও অভিজ্ঞতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

–শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট, ওজন ন্যূনতম ১০০ পাউন্ড বা ৪৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে।

–বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে বেসামরিক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।

১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া

৩. অফিস সহায়ক: ১২৯টি।

–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

–যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

–বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া ও শর্তাবলি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচিসহ বিস্তারিত তথ্য বেপজার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল

Read full story at source