কেবলই যৌনতা নয়, এই গোয়েন্দা কারবার আরও গভীরে

· Prothom Alo

মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির যে গল্প সামনে এসেছে, স্বাভাবিকভাবেই বিশ্বের নজর এখন যৌন কেলেঙ্কারির দিকটির ওপর।

মার্কিন সরকারের মূল্যায়ন বলছে, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।

Visit syntagm.co.za for more information.

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ একজন নেতাকে ফাঁদে ফেলার এই কথিত ‘হানি পট’ (প্রেম বা যৌনতার ফাঁদ) অভিযান যদি সফল হয়ে থাকে, তবে যেকোনো গোয়েন্দা সংস্থার জন্য তা হবে সর্বোচ্চ পর্যায়ের এক সাফল্য।

তবে হুয়াং-কাণ্ড এরই মধ্যে কেন এতটা ক্ষতিকর হয়ে উঠেছে, তা বুঝতে হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের গোয়েন্দা তৎপরতার বৃহত্তর চিত্রটি দেখতে হবে। সেই ছকে অ্যালিস হুয়াং ঠিক কোথায় খাপ খান, সেটিও বোঝা জরুরি। চীন সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

কিন্তু বেইজিংয়ের কাছে অ্যালিসের গুরুত্ব কেবল জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে ছিল না, বরং একজন ব্যবসায়িক অংশীদার হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মূল্যবান।

চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল

বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা কিছু সম্ভব, তার সবই চুরি করতে চাইছে চীন। গত কয়েক বছরে এই চেষ্টায় চীন এমন অগ্রগতি দেখিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

চীনের এই মেধাস্বত্ব ও বাণিজ্যিক গোপনীয়তা চুরির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে আনুমানিক ৩০ হাজার কোটি থেকে ৬০ হাজার কোটি ডলার। কর পরিশোধের পর চার সদস্যের একটি মার্কিন পরিবারের হিসাবে এই ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৬ হাজার ডলার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনাকে বিশ্বের ইতিহাসে মেধাস্বত্ব চুরির সবচেয়ে বড় ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

চীনের এই সাফল্যের পেছনে একটি বড় কারণ হলো ‘অপ্রথাগত’ (নন-ট্র্যাডিশনাল) তথ্য সংগ্রাহকদের ব্যবহার—কাউন্টারইন্টেলিজেন্সের গোয়েন্দা কর্মকর্তারা যাঁদের এই নামেই ডাকেন। তাঁরা কোনো সরকারি গুপ্তচর বা প্রশিক্ষিত গোয়েন্দা পেশাজীবী নন। তাঁরা প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী; যাঁরা প্রায়ই বিনিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষায়তনিক অংশীদার বা যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানে বৈধ কাজ ও গবেষণা করেন। কখনো তাঁরা জেনেশুনেই চীন সরকারের হয়ে কাজ করেন; আবার কখনো নিজের অজান্তেই গোয়েন্দা তথ্য সংগ্রহের গুটি হিসেবে ব্যবহৃত হন।

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।

অ্যালিস হুয়াং সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে কুখ্যাত অপ্রথাগত তথ্য সংগ্রাহক। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর প্রধান হিসেবে তিনি গত দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের এআই চিপ কেনার প্রক্রিয়ায় সহায়তা করেছেন বলে জানা গেছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ওই চিপগুলো শেষ পর্যন্ত চীনে পাচার হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ।

চীনের লক্ষ্য কেবল চিপ নয়। বেইজিংয়ের অঘোষিত গুপ্তচরেরা মার্কিন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়েছেন।

২০২৪ সালে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও অ্যান্ড্রু কুওমোর এক সাবেক সহযোগীর বিরুদ্ধে অঙ্গরাজ্যটির রাজধানী আলবানিতে চীনের অঘোষিত প্রভাব বিস্তারকারী এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনেন ফেডারেল কৌঁসুলিরা। এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল।

বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে?

তবে চীনের অপ্রথাগত তথ্য সংগ্রাহকেরা মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে ঢুকে পড়েছেন আরও গভীরে। গত কয়েক দশকে মনসান্টো থেকে হাইব্রিড বীজ, ডুপন্ট থেকে সাদা রঙের উপাদান টাইটানিয়াম ডাই-অক্সাইড, পিটসবার্গ কর্নিং থেকে গ্লাস ইনসুলেশন এবং জিই অ্যাভিয়েশন থেকে জেট ইঞ্জিনের বাণিজ্যিক গোপনীয়তা চুরির চীনা চেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। জানা ঘটনাগুলোর মধ্যে এগুলো সামান্য কিছু উদাহরণ মাত্র। মনসান্টোর ঘটনায় আইওয়ার একটি খামারের মাটি খুঁড়ে বীজ চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছিলেন এক চীনা নাগরিক।

চীন একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র বলেই এ ধরনের অপ্রথাগত তথ্য সংগ্রাহকদের মাঠে নামাতে পারে। দেশটির জাতীয় গোয়েন্দা আইন অনুযায়ী, সব ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিক চীনের গোয়েন্দা সংস্থাগুলোকে সহযোগিতা করতে বাধ্য। চীন সরকার কিংবা জাতীয়, সামরিক বা জননিরাপত্তা কর্তৃপক্ষ যেকোনো তথ্য বা উপাত্ত চাইলে তা সরবরাহ করা তাদের জন্য বাধ্যতামূলক।

চীন আমাদের বিরুদ্ধে কোন ধরনের গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং এর বিস্তৃতি কতটা গভীর। অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা। আমাদের প্রতিষ্ঠান ও দেশকে সুরক্ষিত রাখার কার্যকর ও গণতান্ত্রিক উপায় খুঁজে বের করার দায়িত্ব সরকারের ভেতরে ও বাইরে থাকা আমাদের সবার। এই অরক্ষিত অবস্থা দীর্ঘায়িত হলে তার চড়া মূল্য দিতে হবে।

এর মধ্যে তৃতীয় পক্ষের তথ্যও অন্তর্ভুক্ত—যেমন কোনো ডিজিটাল খুচরা বিক্রেতা বা যোগাযোগ প্ল্যাটফর্মের হাতে থাকা আর্থিক লেনদেন, ই-মেইল ও ফোনের রেকর্ড। বিষয়টি অনেকটা এমন, কোনো মার্কিন কোম্পানি অন্য দেশের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বা অংশীদারত্বে গেলে তাদের হাতে থাকা সব তথ্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ), সিআইএ এবং এফবিআইকে দিতে বাধ্য থাকবে।

এই বিস্তৃত তৎপরতার বিরুদ্ধে দেশ কীভাবে নিজেকে রক্ষা করবে? এ ক্ষেত্রে সরকারি কাউন্টারইন্টেলিজেন্স সংস্থাগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতেরও সমান ভূমিকা রয়েছে। বেইজিংয়ের আগ্রহের শীর্ষে থাকা শিল্প খাতগুলোর সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদকে সবার আগে এই হুমকিটি বুঝতে হবে। আপনি যদি একজন মার্কিন ব্যবসায়ী হিসেবে চীনের ভেতরের বা চীনা কোনো কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়াতে চান, তবে আপনাকে জেনে রাখতে হবে যে আপনার তথ্য সম্ভবত সংগ্রহ করা হবে এবং চীন সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হবে।

যৌনতার দ্বীপে অভিজাতদের ক্ষমতা–চরিত্রের নগ্ন চেহারা

চুরি করার জন্য বেইজিংয়ের পছন্দের তালিকার সংক্ষিপ্ত সংস্করণে রয়েছে মহাকাশ প্রযুক্তি, গভীর সমুদ্রের প্রযুক্তি, জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি), তথ্যপ্রযুক্তি, উৎপাদন খাত, পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি), বৈদ্যুতিক ব্যাটারি প্রযুক্তি এবং ডিএনএ বা জিনোমিকস।

একটি মার্কিন কোম্পানি একাই এই সব খাতে বিশ্বমানের একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে—এমন প্রত্যাশা অবাস্তব। চীনের কর্তৃত্ববাদী ও ‘সমগ্র সমাজকে কাজে লাগানোর’ কৌশলের বিপরীতে যুক্তরাষ্ট্রকে নিজস্ব গণতান্ত্রিক জবাব তৈরি করতে হবে। দেশের স্বার্থ রক্ষায় প্রধান নির্বাহী এবং পরিচালনা পর্ষদগুলোকে এখন জাতীয় নিরাপত্তা প্রচেষ্টার নেতৃত্বে এগিয়ে আসতে হবে।

শুরু হিসেবে আমি শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে একটি প্যানেল গঠনের সুপারিশ করছি। তাঁরা কংগ্রেস, গোয়েন্দা সম্প্রদায় এবং মার্কিন সরকারি সংস্থাগুলোকে নিজেদের মুখোমুখি হওয়া জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে পরামর্শ ও তথ্য দেবেন।

সিআইএ

এই প্যানেলের সদস্যপদে বৈচিত্র্য থাকতে হবে; যেখানে আর্থিক সেবা, টেলিযোগাযোগ, জ্বালানি, বায়োফার্মাসিউটিক্যাল, উৎপাদন, মহাকাশ, পরিবহন, প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল খাতের প্রতিনিধিরা থাকবেন। এর লক্ষ্য হবে যেমন প্রতিযোগিতার দিকে মনোযোগ ও প্রচেষ্টা কেন্দ্রীভূত করা, তেমনি অপ্রথাগত গুপ্তচরদের প্রতিটি চেষ্টা কীভাবে ব্যর্থ করে দেওয়া যায়, সেই কঠিন প্রশ্নগুলোর উত্তর খোঁজা।

একই সঙ্গে মার্কিন সরকারকে দেশীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা আমূল বাড়াতে হবে। করপোরেট নেতারা কোন ধরনের হুমকির মুখে আছেন, শুধু সেই তথ্যই নয়; বরং ক্ষয়ক্ষতি সীমিত রাখা ও ঝুঁকি মোকাবিলার কৌশল সম্পর্কিত কার্যকর গোয়েন্দা তথ্য দ্রুত তাঁদের কাছে পৌঁছে দিতে হবে।

অ্যালিস হুয়াং এবং তাঁর চীনা নিয়ন্ত্রকেরা জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে যে ‘হানি পট’ অভিযান চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তার সাফল্যকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

সি চিন পিংয়ের কাছে লড়াইয়ে পরিষ্কারভাবে হেরে যাচ্ছেন ট্রাম্প

এই ঘটনার পর মার্কিন পাল্টা গোয়েন্দা কর্মকর্তারা এখন হন্যে হয়ে বের করার চেষ্টা করবেন—নিজের করপোরেট কৌশল ও দীর্ঘমেয়াদি লক্ষ্য সম্পর্কে জেনসেন হুয়াং অ্যালিসকে কী কী বলেছিলেন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, সেসব বিষয়ে তিনি অ্যালিসকে কী জানিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হবে।

তবে এই বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের রক্ষা করার কাজ শুরু করতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে, চীন আমাদের বিরুদ্ধে কোন ধরনের গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং এর বিস্তৃতি কতটা গভীর। অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা। আমাদের প্রতিষ্ঠান ও দেশকে সুরক্ষিত রাখার কার্যকর ও গণতান্ত্রিক উপায় খুঁজে বের করার দায়িত্ব সরকারের ভেতরে ও বাইরে থাকা আমাদের সবার। এই অরক্ষিত অবস্থা দীর্ঘায়িত হলে তার চড়া মূল্য দিতে হবে।

  • উইলিয়াম ইভানিনা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইনটেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক ছিলেন। এর আগে তিনি সিআইএর কাউন্টারএসপিওনাজ বিভাগের প্রধান এবং এফবিআইয়ের বিশেষ এজেন্ট হিসেবে কাজ করেছেন।

    নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া। ইংরেজি থেকে অনুবাদ: রাফসান গালিব

Read full story at source