বাংলাদেশ যে ৫টা জিনিসে বিশ্বকে চমকে দিচ্ছে
· Prothom Alo
বাংলাদেশের সাফল্যের গল্প ছড়িয়ে আছে বহু দিকে। আন্তর্জাতিক নানা পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায়, পরিচিত এসব জিনিসের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বকে চমকে দেওয়ার মতো কিছু অর্জন।
‘বাংলার মুখ আমি দেখিয়াছি,
Visit lebandit.lat for more information.
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’
জীবনানন্দ দাশের কবিতায় বাংলার প্রকৃতি যেন এক মায়াবী ছবি। ডুমুরপাতার নিচে বসে থাকা দোয়েল, জাম-বট-কাঁঠালের ছায়া, নদীর জল আর নৌকার স্মৃতি—সব মিলিয়ে চিরচেনা বাংলা। এই কবিতায়ই আছে ‘মধুকর ডিঙা’র কথা। বহুকাল আগে কোনো এক নৌযাত্রী হয়তো এমনই বাংলার রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন।
সেই বাংলার নদীতে এখন চলে ইঞ্জিনচালিত নৌকা, লঞ্চ আর পণ্যবাহী জাহাজ। সমুদ্রের বুক চিরে দূরদেশে যায় বিশাল সব জাহাজ। আবার কোনো একদিন সেসব জাহাজের কর্মজীবন শেষ হলে সেগুলো ফিরে আসে বাংলাদেশের উপকূলে। সেখানে পুরোনো জাহাজ ভেঙে তৈরি হয় নতুন শিল্পের কাঁচামাল।
বাংলাদেশের গল্প এমনই। এ দেশের মাঠে ফলে রসুন-বেগুন, পুকুরে বড় হয় মাছ, গ্রামের উঠানে পালিত হয় ছাগল। আর সমুদ্রের তীরে শ্রমিকেরা ভাঙেন একেকটি বিশাল জাহাজ। এসব কাজের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন, শ্রম ও স্বপ্ন। আন্তর্জাতিক পরিসংখ্যানে এসব পরিচিত ক্ষেত্রের কয়েকটিতে বাংলাদেশ বিশ্বে বেশ এগিয়ে। চলো, দেখে আসি এমন পাঁচ গল্প।
পাবনা জেলায় যা রসুনের আবাদ হয়, তার অর্ধেকের বেশি চাষ হয় চলনবিল-বিস্তৃত চাটমোহর উপজেলায়। তীব্র রোদ ও গরমের মধ্যে রসুন তুলতে মাঠে নেমেছেন কৃষক। মূলগ্রাম, চাটমোহর, পাবনা, ৮ এপ্রিলরসুনে বিশ্বজয়
রান্নাঘরে রসুনের উপস্থিতি তো সব বাসায়ই আছে। একটু রসুনেই বদলে যায় তরকারির ঘ্রাণ। আমাদের প্রতিদিনের খাবারের এই পরিচিত উপকরণ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশে রসুন উৎপাদিত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৬৫ টন। ইউরোপের অন্যতম বড় রসুন উৎপাদক স্পেনে একই বছর উৎপাদিত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭০০ টন। অর্থাৎ স্পেনের তুলনায় বাংলাদেশে রসুনের উৎপাদন হয়েছে দ্বিগুণের বেশি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মিলিয়েও উৎপাদনের পরিমাণ বাংলাদেশের চেয়ে কম। তাদের উৎপাদন ছিল প্রায় ৩ লাখ ৯৭ হাজার টন।
অন্তত ১৩১ বার ব্যবহার না করলে টোট ব্যাগ প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর হতে পারেবেগুনের মাঠেও বাংলাদেশের জয়
শীতের সকালে বাজারে গেলে থরে থরে সাজানো বেগুন দেখা যায়। বেগুনের রংও কত রকম। গাঢ় বেগুনি, হালকা বেগুনি, সবুজ। কোনোটা লম্বাটে, কোনোটা গোলগাল। বাঙালির খাবারের সঙ্গে এ সবজির সম্পর্ক বেশ পুরোনো।
বেগুন উৎপাদনেও বাংলাদেশ বেশ এগিয়ে। ২০২৪ সালে দেশে প্রায় ৫ লাখ ৬৪ হাজার টন বেগুন উৎপাদিত হয়েছে। একই সময়ে ইতালিতে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৪ লাখ ১৩ হাজার টন। ইউরোপের বেগুন উৎপাদনে পরিচিত দেশটিকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।
খামারে থাকা কয়েকটি ছাগলগ্রামের উঠানে দুই কোটির বেশি ছাগল
মাঠে চড়ে বেড়ানো ছাগলের পাল বাংলাদেশের গ্রামীণ জীবনে সহজেই চোখে পড়ে। অনেক পরিবারের কাছে ছাগল হলো ছোট্ট সম্পদ। যত্ন করে বড় করা হয় প্রাণীটিকে। প্রয়োজনের সময় বিক্রি করে সেই টাকা কাজে লাগানো যায় সংসারের নানা প্রয়োজনে।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ছাগলের সংখ্যা ২ কোটি ৭১ লাখের বেশি। ছাগলের সংখ্যার হিসাবে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১১তম। বিশ্বের মোট ছাগলের প্রায় ২ দশমিক ৩ শতাংশ রয়েছে বাংলাদেশে। দেশের অসংখ্য পরিবার বাড়িতে এক বা একাধিক ছাগল পালন করে। কেউ পালন করেন নিজের প্রয়োজন মেটাতে, কেউ আবার বিক্রির জন্য। এভাবেই পরিবারভিত্তিক ছোট ছোট খামার ও উদ্যোগ মিলে দেশের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করছে।
প্রযুক্তি কোম্পানিগুলো যেভাবে ‘কিউটনেস’ দিয়ে মানুষের মন জয় করছেটুকরিতে দেশি মাছমাছ চাষে বিশ্বসেরাদের কাতারে
বাংলাদেশে নদী, খাল, বিল আছে। বর্ষায় মাঠঘাট পানিতে ডুবে যায়। গ্রামবাংলার পুকুরে পানির ওপর ভেসে থাকে শাপলা আর তার নিচে ঘুরে বেড়ায় নানা জাতের মাছ। মাছের সঙ্গে আমাদের সম্পর্ক তাই বহুদিনের।
সময়ের সঙ্গে মাছ চাষও হয়ে উঠেছে বড় একটি শিল্প। গ্রামের ছোট পুকুর থেকে শুরু করে বিশাল ঘের, দেশের নানা জায়গায় চাষ হচ্ছে মাছ। এফএও ফিশস্ট্যাট ও আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে মাছ চাষের পরিমাণ ছিল প্রায় ২৯ লাখ ৮০ হাজার টন। বিশ্বে মাছ চাষে বাংলাদেশের অবস্থান পঞ্চম। একই সময়ে মাছ চাষে পরিচিত নরওয়েতে উৎপাদিত হয়েছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টন।
পানি নেই, খাবারের সংকট, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপের মানুষের কী হবেপুরোনো জাহাজসমুদ্রের বিশাল জাহাজের শেষ ঠিকানা
জীবনানন্দের কবিতার ‘মধুকর ডিঙা’ ছিল বাংলার নদীপথের এক স্মৃতি। সময় বদলেছে, নৌযানও বদলেছে। এখন সমুদ্রের বুক চিরে চলে হাজার হাজার টন পণ্য বহনকারী জাহাজ। একেকটি জাহাজ যেন ভাসমান শহর। তাতে থাকে অসংখ্য কক্ষ, যন্ত্রপাতি, বিশাল ইঞ্জিন আর পণ্য রাখার জায়গা।
কিন্তু জাহাজেরও বয়স হয়। একসময় ইঞ্জিনের কর্মক্ষমতা কমে আসে, পুরোনো জাহাজ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন সেগুলো ভেঙে ফেলে ব্যবহারযোগ্য লোহা, ইস্পাত ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। এ কাজের নাম জাহাজ ভাঙা বা জাহাজ পুনর্ব্যবহার শিল্প।
বাংলাদেশের চট্টগ্রাম উপকূল এ শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে জাহাজ পুনর্ব্যবহারের জন্য ভাঙা জাহাজের মোট ওজনের ৪৩ দশমিক ২ শতাংশের হিস্যা ছিল বাংলাদেশের। ওই বছর বাংলাদেশে প্রায় ২৭ লাখ ৩৭ হাজার ৭০০ গ্রস টন ওজনের জাহাজ ভাঙা হয়েছে। বিশ্বে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল প্রথম।
এ শিল্পে কাজ করেন বহু শ্রমিক। তাঁদের পরিশ্রমে পুরোনো জাহাজের উপকরণ নতুন জীবন পায়। তবে কাজটি ঝুঁকিপূর্ণ। ভারী যন্ত্রাংশ, বিপজ্জনক পদার্থ ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা তাই এই শিল্পের বড় দায়িত্ব।
সূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এফএও ফিশস্ট্যাট, আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা, বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২৫
মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান