গাজীপুরে সংস্কৃতির উৎসবে প্রথম আলোর ২৮ বছর
· Prothom Alo

প্রথম আলোর বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি কিংবা পত্রিকাটির কণ্ঠরোধের চেষ্টা নতুন কিছু নয়। বরং যখনই এমন পরিস্থিতি তৈরি হয়, তখন মনে হয়, প্রথম আলো তার দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে সরে আসেনি। ক্ষমতাসীনদের সমালোচনার মুখে পড়েও সত্য প্রকাশে অবিচল থাকা একটি সংবাদমাধ্যমের অন্যতম বড় শক্তি। আমরা বিশ্বাস করি, সব বাধা ও প্রতিকূলতা পেরিয়ে প্রথম আলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে। প্রথম আলোর ওপর যখনই কোনো চাপ আসে, তখন আমরা ধরে নিই, প্রথম আলো সঠিক পথেই আছে।
২১ নভেম্বর সকালে গাজীপুরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁরা মনে করেন, প্রথম আলো সব সময়, যেকোনো পরিস্থিতিতে সত্য প্রকাশ করবে এবং মানুষের পক্ষে কথা বলবে। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে গাজীপুর বন্ধুসভা।
Visit syntagm.co.za for more information.
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা। এরপর সাহিত্যিক ও সাংবাদিক ফারদিন ফেরদৌস বলেন, কোনো সরকারই প্রথম আলোকে পছন্দ করে না বা দেখতে পারে না। কিন্তু তারা সবাই প্রথম আলো পড়ে। এর মূল কারণ, প্রকৃত ঘটনা বা সত্য জানতে হলে প্রথম আলোর বিকল্প নেই।
গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, প্রথম আলো শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত থাকে। বন্যায় ত্রাণ বিতরণ, অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের মেধা বিকাশে জিপিএ-৫ সংবর্ধনা, চলচ্চিত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে মেরিল-প্রথম আলো পুরস্কার এবং গণিত ও বিজ্ঞান উৎসবের মতো আয়োজনের মাধ্যমে প্রথম আলো সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। এসব উদ্যোগ সংবাদপত্রটির সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমেও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে প্রথম আলো।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।গাজীপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম ও বন্ধু মারুফ আল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, সাংবাদিক রেজাউল করিম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গণসংযোগ কর্মকর্তা রাসেল রানা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আখতার জাহান শাম্মী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জীবন চন্দ্র দাস, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তার, গাজীপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জার্মান ইউনিভার্সিটির প্রভাষক ছাব্বির আহমেদ, গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী রোকেয়া আক্তার, অন্বিতা, মারফুয়া আহমেদ, ইতিহাস সরকার, রোহানা আক্তার ও ইয়াকিনুর ভূঁইয়া। কবিতা আবৃত্তি করেন রাইসা আক্তার ও হিরু মিয়া। গান পরিবেশন করেন শৈশব এন্থনি কোরাইয়া।