ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন স্পিকার। তাঁর সেই সিদ্ধান্ত শুক্রবার খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। ঋতব্রত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলের নেতা। গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তাঁকে এ স্বীকৃতি দেন।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এ রায় দিয়েছেন। রায়ে স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত। ফলে আগামী ১০ দিন রাজ্যে বিরোধীদলীয় নেতার পদ শূন্যই থাকছে।

Visit mwafrika.life for more information.

এর আগে কলকাতা হাইকোর্টের দ্বৈত বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের দ্বৈত বেঞ্চ মামলাটি একক বেঞ্চে ফেরত পাঠান। গত শনিবার একক বেঞ্চে শুনানি শেষে বিচারপতি রাও রায় অপেক্ষমাণ রাখেন। শুক্রবার তিনি রায় ঘোষণা করেন।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জিতেছে। সেই হিসেবে দলটিই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছিলেন। বিষয়টি জানিয়ে গত ৯ মে তৃণমূল স্পিকারকে একটি চিঠি দেয়। তৃণমূলের অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপ নেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে।

দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। এর দুই দিন পর ৩ জুন, তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধীদলীয় নেতা বেছে নেন। এ কথা জানিয়ে তাঁরা স্পিকারকে আরেকটি চিঠি দেন। স্পিকার ওই চিঠির ভিত্তিতে পদক্ষেপ নেন এবং ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেন।

এ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তৃণমূলের মমতা-গোষ্ঠীর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মামলার রায় হলো।

Read full story at source