বিশ্বকাপে ওঠা না–ওঠার হাসি–কান্না

· Prothom Alo

বিশ্বকাপ প্লে-অফে গতকাল রাতটা ছিল হাসি-কান্নার যুগলবন্দীর। একদিকে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দলগুলোর উদ্‌যাপন যেমন মন ভরিয়েছে, তেমনি কারও কারও বিদায়ের কান্না মন ভারও করেছে। গতকাল রাতের ম্যাচগুলো থেকে তেমনই কিছু নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।
পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে দল। ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেন যেন হতাশায় মুখ লুকাচ্ছেনপতাকা হাতে তুরস্কের খেলোয়াড়েরা মেতেছেন উদ্‌যাপনে। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছেন বলে কথাসুইডেনের কাছে হেরে বিশ্বকাপ খেলার আশা শেষ হওয়ার পর এভাবেই হতাশায় বসে পড়েন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ২০২২ বিশ্বকাপেই নিজের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন এই ৩৭ বছর বয়সী স্ট্রাইকার পোল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে এভাবেই বাঁধভাঙা উদ্‌যাপনে মেতে ওঠেন সুইডিশ খেলোয়াড়েরাইতালিকে হারিয়ে বসনিয়ার বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দে এভাবেই গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বসনিয়াবাসী১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ডিআর কঙ্গো। তাদের উদ্‌যাপনটা তাই দেখার মতো হলোবসনিয়ার খেলোয়াড়দের আনন্দ-উৎসব। ২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরেছে তারারেফারি লাল কার্ড দেখাচ্ছেন ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তোনিকে। এ মুহূর্তটি বদলে দিয়েছে ম্যাচের গতিপথইতালি-বসনিয়ার ম্যাচ দেখতে গতকাল রাতে জেনিকায় হাজির হয়েছিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচবিদায়ের পর হতাশা গোপন করতে পারেননি বলিভিয়ান গোলরক্ষক গিলের্মো ভিসকারাবিশ্বকাপ নিশ্চিত করার পর ইরাকি ফুটবলার জাইদ ইসমাইলের উচ্ছ্বাস আবারও আশাভঙ্গ। কষ্টে মাঠেই শুয়ে পড়লেন ইতালির এক খেলোয়াড়বসনিয়াজুড়ে এখন বইছে আনন্দের বন্যা। সেই আনন্দের মাত্রাটা যেন এ ছবিতেই অনেকটা স্পষ্ট

Visit mwafrika.life for more information.

Read full story at source