রাফিয়া রাফির মৃত্যুতে এনসিপির শোক

· Prothom Alo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার এনসিপির পক্ষ থেকে এই শোকবার্তা পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাফিয়া।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশুসন্তান রয়েছে।

Visit biznow.biz for more information.

পরিবারের সূত্র উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, তাঁর এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। রাফিয়ার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল। তাঁর মৃত্যু দলের জন্য অপূরণীয় এক ক্ষতি।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন।

Read full story at source