পাঠকের ছবি (১৪ এপ্রিল ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit playerbros.org for more information.

বাঙালি নারীর আবেগের বস্তু চুড়ি। আর এই চুড়ি নিয়েই জীবিকার তাগিদে পথের ধারে বৃদ্ধ দম্পতির ছোট্ট উদ্যোগ। ছবিটি সম্প্রতি তোলা। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়পয়লা বৈশাখে ক্ষুদ্র জাতিসত্তার সাঁওতালদের নিজস্ব সংস্কৃতির পরিবেশনা। অনুরণন মুক্ত মঞ্চ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬পয়লা বৈশাখ উপলক্ষে দোকানে টাঙিয়ে রাখা হয়েছে টি–শার্ট। সেটাই দেখছেন একজন ক্রেতা। নিয়ামতপুর, নওগাঁ, ১৩ এপ্রিল ২০২৬পানের বিড়া সাজান তিনি, পানের লাল রঙে ঠোঁটের হাসিতে লেগে থাকে জীবনের রং। ছোট্ট পরিসরে একটি দোকানে পান বিক্রি করছেন একজন পানারু। ক্রেতার সঙ্গে চলছে দামাদামি। ছবিটি জয়পুরহাট থেকে তোলাশিমের বিচি আলাদা করলাম খোসা থেকে। কাজ করার মধ্যে আনন্দ আছে। নিজে রোপণ করে সংগ্রহ করলে সেটায় আরও বেশি আনন্দ। কাজ করতে পারার সক্ষমতা পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। আমাদের কাজ হোক বেঁচে থাকার অনুপ্রেরণা। কাজের মধ্যেই শেষনিশ্বাস ত্যাগ করতে পারা তুলনারহিত পাওনা এ জীবনের। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছবিটি সম্প্রতি তোলারেলস্টেশন হলো মিলন ও বিদায়ের এক অনন্য স্থান, যেখানে প্রতিটি প্ল্যাটফর্ম নতুন গল্পের জন্ম দেয়। ট্রেনের হুইসেল, যাত্রীদের ব্যস্ততা এবং লোহার লাইনের ওপর দিয়ে বয়ে যাওয়া স্মৃতির রোমন্থন—এই সবকিছুই স্টেশনের সৌন্দর্য। ছবিটি সম্প্রতি তোলা। রাজবাড়ী রেলস্টেশনতীব্র তাপপ্রবাহে ছোট বড় সবাই নদীতে নেমে গোসল করছে। ছবিটি মুন্সীগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট ধলেশ্বরী নদীরপাড় থেকে ১২ এপ্রিল ২০২৬ তোলা হয়েছেগণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বৈশাখী মেলা-১৪৩৩। নতুনের আগমনে নাচ-গান আর বাঙালি সংস্কৃতিতে উৎসবমুখর আবহ ক্যাম্পাসজুড়ে। সকালে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। ১ বৈশাখ, ১৪৩৩, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ট্রান্সপোর্ট চত্বর, গণ বিশ্ববিদ্যালয়জেলেজীবন হলো প্রকৃতি ও প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার এক সংগ্রামী ও যাযাবর গল্প। ছবিটি সম্প্রতি তোলা। গোদার বাজার, পদ্মা নদীর পাড়, রাজবাড়ীহিমছড়ি, যেখানে পাহাড়ের সবুজ গিয়ে মিশেছে সমুদ্রের নীলে। হিমছড়ি, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা

Read full story at source