গুচ্ছভুক্ত ভর্তির ‘সাবজেক্ট চয়েস’ শুরু, চূড়ান্ত ভর্তি ৭-১১ জুন
· Prothom Alo

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সাবজেক্ট চয়েস’ ও ‘বিশ্ববিদ্যালয় পছন্দক্রম’ আবেদনের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে ১৩ মে পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।
Visit turconews.click for more information.
এর আগে গত রোববার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ থেকে ১১ জুন পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে বলে ঘোষণা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজ প্রয়োজনশিক্ষার্থীদের জন্য লক্ষণীয়
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোনো আবেদনকারী তাঁর ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।
বিশেষায়িত বিষয়, যেমন চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়গুলো পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে (আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই)। সে ক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা যুক্ত হবে।
বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
যেভাবে ‘সাবজেক্ট চয়েস’ আবেদন করবেন
GST Admission ওয়েবসাইট এ Student Login সম্পন্ন করতে হবে।
‘View Eligible Subjects’ বাটনে ক্লিক করে প্রার্থী GST বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদনের যোগ্য বিভাগের তালিকা দেখতে পাবেন।
‘Add/Update Quota’ বাটনে ক্লিক করে প্রার্থী কোটা তথ্য প্রদান/আপডেট করতে পারবেন।
‘Apply with Subject Choice’ বাটনে ক্লিক করে প্রার্থী বিভাগ/সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবেন।
‘View Choice List’ বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ/সাবজেক্ট পছন্দক্রম দেখতে পারবেন।
‘Print Choice List’ বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ/সাবজেক্ট পছন্দক্রমের PDF কপি ডাউনলোড করতে পারবেন।