অযত্নে পড়ে আছে কোটি টাকার ডেমু ট্রেন
· Prothom Alo
প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে চীন থেকে ২০ সেট ডেমু ট্রেন সংগ্রহ করে বাংলাদেশ রেলওয়ে। নগর ও স্বল্প দূরত্বের যাত্রীসেবায় আধুনিক গণপরিবহন হিসেবে চালু হওয়া এসব ট্রেন শুরুতে যাত্রীদের আগ্রহ কাড়লেও কয়েক বছরের মধ্যেই একে একে অচল হয়ে পড়ে। রক্ষণাবেক্ষণের অভাব, যন্ত্রাংশ সংকট ও কারিগরি জটিলতায় নানা উদ্যোগ নিয়েও সচল রাখা যায়নি ডেমুগুলো। বর্তমানে দেশের বিভিন্ন রেলস্টেশন ও ওয়ার্কশপে অযত্ন-অবহেলায় পড়ে আছে সব কটি ডেমু ট্রেন। কোথাও ট্রেনের গায়ে জন্মেছে আগাছা, কোথাও জমেছে ধুলাবালু ও মাকড়সার জাল। কোটি টাকার এসব ট্রেন এখন যেন পরিত্যক্ত ধ্বংসাবশেষ।
Visit xsportfeed.life for more information.
গাছগাছালির মাঝে অযত্ন-অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন। দীর্ঘদিন পড়ে থাকা চালকের কেবিনে জমেছে ধুলাবালু ও মাকড়সার জাল। ডেমু ট্রেনের ব্যবহৃত ব্যাটারি পড়ে আছে ট্রেনের বাইরে। পরিত্যক্ত ট্রেনের কোচে জমেছে ধুলাবালু ও গাছের শুকনা পাতা চালকের কেবিনের সামনের উইন্ডশিল্ডে ধুলার আস্তর। ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বাইরে। দীর্ঘদিন অযত্নে থাকায় ট্রেনের জানালায় ধরেছে মরিচা। ট্রেনের ভেতরে হ্যান্ডেলেও জমেছে ধুলাবালু। শেওলা জমা ট্রেনের গায়ে জন্ম নিয়েছে আগাছা।ওয়ার্কশপের ভেতরে অযত্নে ফেলে রাখা হয়েছে অচল ডেমু ট্রেন।