কান উৎসবে হঠাৎ প্রদর্শনী বন্ধ, দ্রুত খালি করা হয় হল...
· Prothom Alo
গতকাল কান চলচ্চিত্র উৎসবে পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনী হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে হল থেকে দর্শকদের বের করে দেওয়া হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে একজন দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, কান উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভালের ভেতরে অবস্থিত বাজইন থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী চলাকালে এই ঘটনা ঘটে। প্রদর্শনী শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর এক প্রবীণ দর্শক নিজের আসনে অচেতন হয়ে পড়েন। এই ঘটনায় ঘাবড়ে যান তাঁর পাশের দর্শকেরা। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। আতঙ্কিত হন অনেকে।
Visit rouesnews.click for more information.
সিনেমাটির পোস্টারপরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেয়। জরুরি দ্রুত চিকিৎসাসেবা দিতে দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে কর্তৃপক্ষ। উৎসবের আয়োজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ভালো ছিল না। কিন্তু তিনি সচেতন ছিলেন এবং সাড়া দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে সেই অসুস্থ দর্শককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা সহায়তা শেষ হওয়ার পর চলচ্চিত্রটির প্রদর্শনী আবার শুরু করা হয়। শুরু থেকেই পুরো সিনেমাটি দেখানো হয়। গতকাল একই সময়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সিনেমাটির আনুষ্ঠানিক প্রিমিয়ার চলছিল। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক পেদ্রো আলমোদোভার। প্রিমিয়ার শেষে টানা ৬.৫ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছেন দর্শকেরা।
পরিচালক ও কলাকুশলীরা। ছবি: এএফপিযৌন দৃশ্য আড়ালে শুটিং নয়...৭৯তম এই আয়োজনে সাত বছর পরে কান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন পরিচালক পেদ্রো আলমোদোভার। তিনি ‘বিটার ক্রিসমাস’ সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে। এর আগে ২০১৯ সালের পেইন অ্যান্ড গ্লোরি সিনেমা দিয়ে স্বর্ণপাম পুরস্কারের প্রতিযোগিতা করেন পেদ্রো।
এর মাঝে পেদ্রো আলমোদোভার ‘প্যারালাল মাদারস’, ‘দ্য রুম নেক্স ডোর’ সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে ও পুরস্কার পায়। ২৭ বছর আগে ‘অল অ্যাবাউট মাই মাদার’ সিনেমা দিয়ে পেদ্রো প্রথম কান উৎসব থেকে সেরা নির্মাতার পুরস্কার পান। পরবর্তী সময়ে ‘ভলভার’, ‘দ্য স্কিন আই লিভ ইন’ সিনেমাগুলো কানের একাধিক মনোনয়ন ও পুরস্কার এনে দেয়। কিন্তু পেদ্রোর সিনেমা কখনোই স্বর্ণপাম পুরস্কার পায়নি।
সিনেমাটির প্রদর্শনী পরে আবার বিরতি দিয়ে শুরু হয়।ইতিমধ্যে ‘বিটার ক্রিসমাস’ সমালোচকদের মাঝে নজর কেড়েছে। সম্ভাবনা রয়েছে কান জয় করার। ‘বিটার ক্রিসমাস’ একটি ট্র্যাজিক কমেডি গল্প। সিনেমায় উঠে এসেছে, ক্রিসমাসের সময় এক নারীকে তাঁর সঙ্গী ছেড়ে যাওয়ার গল্প। সামাজিক বাস্তবতায় এই ঘটনা মানবিকতার প্রশ্ন জাগায়। উল্লেখ্য, কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ২০২৩ সালে পেদ্রোর ‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’ অংশ নেয়।